কানাডায় দাবানল: ইয়েলোনাইফ শহরের ২০ হাজার বাসিন্দা সরে যাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক
১৮ আগস্ট ২০২৩, ১০:১৫আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ১০:১৫

কানাডার উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল সামলাতে হিশশিম খাচ্ছে দমকলকর্মীরা। উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার ইয়েলোনাইফ শহরের ২০ হাজার বাসিন্দা গাড়ি ও বিমানে করে নিরাপদে সরে যাচ্ছে।

কর্মকর্তারা বলছেন, আগুন ধীরে ধীরে ছড়াচ্ছে। শহর থেকে ১৫ কিলোমিটার (১০ মাইল) উত্তর-পশ্চিমে রয়েছে দাবানলটি। বৃষ্টি না হলে শনিবারের মধ্যে তা উপকণ্ঠে পৌঁছাতে পারে।

আঞ্চলিক ফায়ার সার্ভিস ফেসবুকে এক বিবৃতিতে জানায়, সামনে খুব কঠিন দিন আসছে। আগামী দুই দিনে আগুন ইয়েলোনাইফ শহরের দিকে চলে আসবে।

ওয়াইল্ড ফায়ার সার্ভিস ডিরেক্টর ক্লিফ চ্যাপম্যান সাংবাদিকদের বলেছেন, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা সবচেয়ে চ্যালেঞ্জিং সময় হওয়ার আশঙ্কা রয়েছে। 

ইয়েলোনাইফ শহরে স্থানীয় হাই স্কুলের বাইরে অপেক্ষা করছে কয়েকশ মানুষ। উদ্ধার ফ্লাইটের মাধ্যমে তারা প্রতিবেশী প্রদেশ আলবার্টার চলে যাবেন।

কানাডার প্রতিরক্ষামন্ত্রী বিল ব্লেয়ার বলেন, ‘লোকজনকে সরিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে ফেডারেল সরকার। স্থলপথ বিচ্ছিন্ন হলেও বাসিন্দাদের দ্রুত এয়ারলিফ্ট করার জন্য প্রস্তুত রয়েছি আমরা।’

বলা হচ্ছে, কানাডার সর্বকালের সবচেয়ে ভয়াবহ দাবানল মৌসুম এটা। দেশটিতে ১ হাজারের বেশি সক্রিয় দাবানল জ্বলছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন দাবানল সমস্যাকে আরও বাড়িয়ে দিয়েছে।

সূত্র: রয়টার্স 

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক