হাইতির প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার হুমকি গ্যাং লিডারের

আন্তর্জাতিক ডেস্ক
০২ মার্চ ২০২৪, ১১:২৫আপডেট : ০২ মার্চ ২০২৪, ১১:২৬

হাইতির প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার হুমকি দিয়েছে দেশটির শীর্ষ গ্যাং লিডার। বারবিকিউ নামে পরিচিত ওই গ্যাং লিডারের নাম জিমি চেরিজিয়ার। শুক্রবার (১ মার্চ) তিনি সতর্ক করে বলেছেন, দেশটির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরিকে ক্ষমতাচ্যুত করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

দেশটির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে সহিংসতার ঘটনা বেড়েছেই চলেছে। শহরটির বেশ কয়েকটি স্থানে বৃহস্পতিবার বন্দুকযুদ্ধের ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

রাজধানীতে সহিংসতা বাড়ার সঙ্গে সঙ্গে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে শিশুদের স্কুলে যাওয়া থেকে বিরত রাখতে বলেছে জিমি চেরিজিয়ার।

শুক্রবার একটি সংবাদ সম্মেলনে এই গ্যাং নেতা বলেছিলেন, ‘যুদ্ধ যতদিন প্রয়োজন ততদিন চলবে। আমরা এরিয়েল হেনরির সঙ্গে লড়াই চালিয়ে যাব। ক্ষতি এড়াতে শিশুদের বাড়িতে রাখুন।’

হাইতির রাজধানীর কিছু এলাকায় ভারী বন্দুকযুদ্ধের কারণে যানবাহন চলাচলে বিঘ্ন দেখা দিয়েছে। রাস্তায় পোড়া বাস ও পুড়ে যাওয়া ব্যারিকেডগুলো পড়ে আছে। বাতাসে আগুনের ঘন কালো ধোঁয়ার কারণে সহিংসতার আশপাশের এলাকার বাসিন্দারা বাড়ি ছেড়ে পালিয়েছেন।

রাজধানীর প্রধান কন্টেইনার বন্দরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছে সশস্ত্র ব্যক্তিরা। জানা গেছে, শহরের আরও পুলিশ স্টেশনে হামলার হুমকি দিয়েছে গ্যাংগুলো। তবে তাৎক্ষণিকভাবে এসব প্রতিবেদন যাচাই করতে পারেনি রয়টার্স।

চেরিজিয়ার হাইতির একজন সাবেক পুলিশ অফিসার ছিলেন। তার ওপর নিষেধাজ্ঞাও আরোপ করেছিল জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ।

/এএকে/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম