পেরুতে বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৫ মে ২০২৪, ১১:০৬আপডেট : ১৫ মে ২০২৪, ১১:০৯

পেরুতে বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছে। পার্বত্য আয়াকুচো এলাকায় মঙ্গলবার (১৪ মে) একটি বাস উল্টে ঢালে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে হতাহতের কথা উল্লেখ করে জানিয়েছে, বাসটি ৪০ জনেরও বেশি যাত্রী নিয়ে লিমা থেকে আয়াকুচো যাচ্ছিল।

আয়াকুচোর কর্মকর্তা উইবার ভেগা সাংবাদিকদের বলেছেন, ইতোমধ্যে ১৩টি লাশ উদ্ধার করা হয়েছে। আরও তিনটি লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।

শিলাবৃষ্টিসহ খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম ব্যহত হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

পাহাড়ি আন্দেজ অঞ্চলে নিয়মিত সড়ক দুর্ঘটনা ঘটে। এ ছাড়া সড়কে অব্যবস্থাপনাসহ অন্যান্য কারণে দেশটিতে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে।

পেরুতে ২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় মোট ৩ হাজার ১৩৮ জনের প্রাণহানি হয়েছে।

/এএ/
সম্পর্কিত
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
সর্বশেষ খবর
জুলাই চেতনার ব্যবসা তাহলে কারা করছে?  
জুলাই চেতনার ব্যবসা তাহলে কারা করছে?  
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
সাগর-রুনি হত্যা: উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন, তবুও প্রতিবেদন জমা হয়নি
সাগর-রুনি হত্যা: উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন, তবুও প্রতিবেদন জমা হয়নি
বিশ্বকাপে ইতিহাস গড়া অধিনায়কের বিদায়
বিশ্বকাপে ইতিহাস গড়া অধিনায়কের বিদায়
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান