রাশিয়ার কুরস্কে ইউক্রেনের অনুপ্রবেশ বৈধ: ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক
৩১ আগস্ট ২০২৪, ১৯:৪২আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ১৯:৪২

রাশিয়ার কুরস্কে ইউক্রেনের অনুপ্রবেশ বৈধ এবং তা কিয়েভের আত্মরক্ষার অধিকারের অন্তর্ভুক্ত বলে মন্তব্য করেছেন ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ। রুশ ভূখণ্ডে অগ্রসর হওয়ার প্রথম প্রতিক্রিয়ায় জার্মান সাপ্তাহিক পত্রিকা ওয়েল্ট অ্যাম সোনট্যাগকে এ কথা বলেছেন তিনি। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

জার্মান ওই পত্রিকাকে স্টলটেনবার্গ বলেন, ‘ইউক্রেনের আত্মরক্ষার অধিকার আছে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী, এই অধিকার সীমান্তের মধ্যেই সীমাবদ্ধ না।’

তবে ন্যাটোকে ইউক্রেনের পরিকল্পনা সম্পর্কে আগে থেকে জানানো হয়নি এবং সেগুলোতে সংস্থাটির কোনও ভূমিকা নেই বলেও পরিষ্কার করেছেন তিনি।

ন্যাটো প্রধান এ-ও বলেছিলেন, রাশিয়ার ভূখণ্ডে অগ্রসর হওয়ার সঙ্গে ইউক্রেন একটি ঝুঁকির মধ্যে রয়েছে। তবে ইউক্রেন কীভাবে সামরিক অভিযান পরিচালনা করবে তা দেশটির ওপরই নির্ভর করে।

তিনি বলেছিলেন, ‘ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্ট করেছেন, এ অভিযানের লক্ষ্য, সীমান্তের ওপার থেকে রাশিয়ার আরও আক্রমণ প্রতিরোধ করতে একটি বাফার জোন তৈরি করা।’

এ বিষয়ে জেলেনস্কি আরও বলেছেন, ‘সব সামরিক অভিযানের মতো এটিতেও ঝুঁকি রয়েছে। তবে কীভাবে নিজেকে রক্ষা করা যায় সে সিদ্ধান্ত ইউক্রেনের।’

৬ আগস্ট কুরস্ক অঞ্চলে একটি বড় আন্তঃসীমান্ত হামলা শুরু করে কিয়েভ। তখন পূর্ব ইউক্রেনের পোকরোভস্কের কৌশলগত কেন্দ্রের দিকে মস্কোর সেনারা সামরিক চাপ অব্যাহত রেখেছিল।

/এএকে/
সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের