ভারত সফরে চীনা বাঁধ নিয়ে আলোচনা করবেন সুলিভান

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জানুয়ারি ২০২৫, ১২:১৪আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ১২:৪১

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের আসন্ন ভারত সফরে চীনের নির্মিত বাঁধগুলোর প্রভাব নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন এক শীর্ষ মার্কিন কর্মকর্তা। সুলিভান ৫-৬ জানুয়ারি নয়াদিল্লি সফর করবেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ওয়াশিংটন ও দেশটির পশ্চিমা মিত্ররা দীর্ঘদিন ধরে এশিয়ায় এবং এর বাইরেও চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় ভারতকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে আসছে।

সুলিভানের সফরের আগে এক মার্কিন কর্মকর্তা বলেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অনেক জায়গায় চীনা বাঁধগুলো, বিশেষ করে মেকং অঞ্চলে, পরিবেশ ও জলবায়ু উভয় ক্ষেত্রেই নিচের দেশগুলোর জন্য ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। এসব বিষয় ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হবে।

ভারত সরকার জানিয়েছে, তারা তিব্বতের ইয়ালুং জাংবো নদীতে চীনের জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। নদীটি ভারত হয়ে প্রবাহিত হয়। তবে চীনা কর্মকর্তারা বলেছেন, তিব্বতে তাদের জলবিদ্যুৎ প্রকল্প পরিবেশ বা নিচের দেশের পানির সরবরাহে বড় কোনও প্রভাব ফেলবে না।

পৃথিবীর সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের জন্য গত মাসে অনুমোদন দিয়েছে চীন। এই বাঁধটি বছরে ৩০০ বিলিয়ন কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রাখবে।

মার্কিন কর্মকর্তা আরও বলেন, ওয়াশিংটন এই সফরে নয়াদিল্লির উদ্বেগ নিয়ে বিস্তারিত আলোচনা করবে।

চীনের এই প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগ ক্রমশ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে ভারতীয় জলসীমার নিচু অঞ্চলে পানির প্রবাহ এবং পরিবেশে দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে।

/এএ/
সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের