মাদুরো ও তার স্ত্রীর মুক্তির দাবিতে ভেনেজুয়েলায় বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৬আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৬

যুক্তরাষ্ট্র কর্তৃক অপহরণের এক মাস পর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের মুক্তির দাবিতে রাজধানী কারাকাসে হাজারো মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে। মাদুরো ও তার স্ত্রীর অপহরণের প্রতিবাদে বৈশ্বিক কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ কর্মসূচি সংঘটিত  হয়। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সমাবেশে বক্তব্যে মাদুরোর ছেলে নিকোলাস মাদুরো গেরা বলেন, “একটি বিদেশি বাহিনী আমাদের মাতৃভূমির মাটি অপবিত্র করেছে। ৩ জানুয়ারির অভিযানের স্মৃতি আমাদের বুকে চিরদিনের মতো একটা ক্ষত হয়ে থাকবে।”

বিক্ষোভকারীরা “তাদের ফিরিয়ে দাও” এবং “ভেনেজুয়েলায় হস্তক্ষেপ করা যাবেনা” লেখা ব্যানার বহন করেন। সরকারি কর্মচারী ও শিক্ষার্থীরাও মিছিলে যোগ দেন। সংগীতবাহী ট্রাকের নেতৃত্বে কয়েকশ মিটারজুড়ে এই মিছিল বিস্তৃত হয়। পৌর কর্মচারী হোসে পেরদোমো বলেন, “আমরা বিভ্রান্ত, দুঃখিত ও ক্ষুব্ধ। অনেক আবেগ একসঙ্গে কাজ করছে। একদিন না একদিন তাদের আমাদের প্রেসিডেন্টকে মুক্ত করতেই হবে।”

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এই বিক্ষোভ ছিল বৈশ্বিক সংহতি কর্মসূচির অংশ। বিভিন্ন দেশে একই ধরনের কর্মসূচি পালিত হয়। আন্তর্জাতিক সম্প্রদায় এই অপহরণকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও ভেনেজুয়েলার সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে নিন্দা জানানো হয়েছে।

অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ একদিকে মাদুরো সমর্থকদের চাপ, অন্যদিকে যুক্তরাষ্ট্রের দাবির মধ্যে ভারসাম্য রক্ষা করতে গিয়ে শত শত রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়েছেন এবং ভেনেজুয়েলার হাইড্রোকার্বন খাত বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করেছেন। তিনি সাধারণ ক্ষমা আইনের প্রতিশ্রুতিও দিয়েছেন, যদিও এখনো তা সংসদে উত্থাপিত হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ওয়াশিংটনের স্বার্থের সঙ্গে কারাকাসের অবস্থান সামঞ্জস্যপূর্ণ হলে তিনি রদ্রিগেজের সঙ্গে কাজ করতে প্রস্তুত। বিশেষ করে ভেনেজুয়েলার তেল সম্পদ ইস্যুতে যুক্তরাষ্ট্রের আগ্রহের কথা উল্লেখ করা হয়েছে।

/এমবিএম/
সম্পর্কিত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
সর্বশেষ খবর
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?