ওবামা দম্পতিকে নিয়ে বর্ণবাদী ভিডিও সরালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১২আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১২

ব্যাপক সমালোচনার মুখে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাকে বানর হিসেবে দেখানো একটি বর্ণবাদী ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ভিডিওটিকে হোয়াইট হাউস থেকে প্রকাশিত সবচেয়ে বর্ণবাদী ঘটনা হিসেবে আখ্যা দিয়ে রিপাবলিকান সিনেটর টিম স্কট প্রেসিডেন্টকে তা মুছে ফেলার আহ্বান জানান। তিনি বলেন, ভিডিওটি স্পষ্টভাবে বর্ণবাদী এবং এটি কখনোই প্রকাশ করা বা অনলাইনে রাখা উচিত হয়নি। তাঁর এই বক্তব্যের সঙ্গে আরও কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতাও একমত পোষণ করেন।

বিতর্কিত ওই ক্লিপটি ট্রাম্পের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে শেয়ার করা ৬২ সেকেন্ডের একটি ভিডিওর শেষাংশে যুক্ত ছিল। ভিডিওটিতে ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগও ছিল, যা আগেই মিথ্যা প্রমাণিত হয়েছে। ডেমোক্র্যাট ও রিপাব্লিকান, উভয় শিবির থেকে তীব্র সমালোচনার পর ভিডিওটি সরিয়ে নেওয়া হয়। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, ভুলবশত একজন কর্মী এটি পোস্ট করেছিলেন।

ভিডিওটি সরানোর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট একে ইন্টারনেট মিম ভিডিও বলে মন্তব্য করেন এবং সমালোচনাকে ভুয়া ক্ষোভ হিসেবে আখ্যা দেন। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পরে ট্রাম্পের ঘনিষ্ঠরা হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করলে তাঁদের জানানো হয়, একজন কর্মীর ভুলের কারণেই এটি পোস্ট হয়েছিল।

নাগরিক অধিকার সংগঠন ও ডেমোক্র্যাট নেতারা ভিডিওটির তীব্র নিন্দা জানান। অশ্বেতাঙ্গদের সংগঠন এনএএএসিপির সভাপতি ডেরিক জনসন একে ঘৃণ্য ও চরমভাবে নিন্দনীয় বলে উল্লেখ করেন। ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকার বলেন, এই ভিডিও আবারও প্রমাণ করে যে ডোনাল্ড ট্রাম্প একজন বর্ণবাদী।

সংবাদমাধ্যমের তথ্যমতে, ভিডিওটির ক্লিপটি এক রক্ষণশীল মিম নির্মাতার পোস্ট থেকে নেওয়া, যেখানে আরও কয়েকজন শীর্ষ ডেমোক্র্যাট নেতাকেও পশুর রূপে দেখানো হয়েছে। বারাক ওবামাকে ঘিরে ট্রাম্পের সমালোচনা নতুন নয়; অতীতে তিনি ওবামার জন্মস্থান নিয়েও ভিত্তিহীন দাবি করেছিলেন, যা পরে প্রত্যাহার করতে বাধ্য হন।

/এমবিএম/
সম্পর্কিত
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
সর্বশেষ খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল