এবার আসন পুনর্বিন্যাসের পরিকল্পনা করছে ডেমোক্র্যাটরাও

আন্তর্জাতিক ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০৯আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১৫

যুক্তরাষ্ট্রে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে ভার্জিনিয়ার নির্বাচনী মানচিত্র পুনর্নির্ধারণে কোটি কোটি ডলার ব্যয় করতে প্রস্তুত ডেমোক্র্যাটিক পার্টি। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের শীর্ষ ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস জানিয়েছেন, এই উদ্যোগ সফল করতে দলটি যা যা প্রয়োজন তাই করবে। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রবিবার সিএনএনের এক অনুষ্ঠানে জেফ্রিস বলেন, এপ্রিল মাসে ভার্জিনিয়ায় অনুষ্ঠেয় গণভোটে ডেমোক্র্যাট-সমর্থিত প্রস্তাব পাস হলে প্রতিনিধি পরিষদে দলটি অতিরিক্ত চারটি আসন পেতে পারে। ভার্জিনিয়া ও মেরিল্যান্ডে নতুন নির্বাচনী মানচিত্র প্রণয়নের এই প্রচেষ্টা রিপাবলিকানদের অনুরূপ উদ্যোগের পাল্টা পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বর্তমানে প্রতিনিধি পরিষদে অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে রিপাবলিকানরা। তারা ইতোমধ্যে টেক্সাস, মিসৌরি, ওহাইও ও নর্থ ক্যারোলাইনায় নতুন সীমানা নির্ধারণ পরিকল্পনা পাস করেছে। অন্যদিকে ক্যালিফোর্নিয়ায় ডেমোক্র্যাট-সমর্থিত একটি পুনর্বিন্যাস প্রস্তাব ভোটাররা অনুমোদন করেছেন।

মেরিল্যান্ডে একমাত্র রিপাবলিকান-নিয়ন্ত্রিত আসনটি বিলোপের লক্ষ্যেও ডেমোক্র্যাটদের একটি প্রস্তাব রয়েছে। তবে অঙ্গরাজ্যটির সিনেট প্রেসিডেন্ট বিল ফার্গুসন জানিয়েছেন, এ বিষয়ে তার কক্ষে পর্যাপ্ত সমর্থন নেই এবং তিনি এ নিয়ে ভোট আয়োজনের পরিকল্পনা করছেন না। জেফ্রিস বলেন, এ বিষয়ে তিনি ফার্গুসনের সঙ্গে ভবিষ্যতে আলোচনা করবেন।

২০১৯ সালে মার্কিন সুপ্রিম কোর্ট রায় দেয় যে, দলীয় স্বার্থে নির্বাচনী মানচিত্র প্রণয়ন নিয়ে ফেডারেল আদালত হস্তক্ষেপ করতে পারবে না। এর ফলে অঙ্গরাজ্যভিত্তিক রাজনৈতিক লড়াই তীব্র হয়েছে। গত বছর রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের দলের সুবিধায় মানচিত্র পুনর্নির্ধারণের আহ্বান জানান, যার জবাবে ডেমোক্র্যাটরাও আরও আক্রমণাত্মক কৌশল নেয়।

শুক্রবার ভার্জিনিয়া সুপ্রিম কোর্ট এপ্রিলের গণভোটে ডেমোক্র্যাট-সমর্থিত পুনর্বিন্যাস প্রস্তাব তোলার অনুমতি দিয়েছে। জেফ্রিস বলেন, তারা একটি “ন্যায্য জাতীয় মানচিত্র” নিশ্চিত করতে কাজ করছেন।

এদিকে নর্থ ক্যারোলাইনার রিপাবলিকান সিনেটর থম টিলিস সতর্ক করে বলেছেন, পুনর্বিন্যাস ইস্যুর কারণে প্রতিনিধি পরিষদে তার দলের নিয়ন্ত্রণ ধরে রাখা কঠিন হয়ে যেতে পারে।

/এমবিএম/
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু