এল মেনচো নিহত

মেক্সিকোয় সহিংসতায় আটকা পড়েছেন পর্যটকরা

আন্তর্জাতিক ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৮আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৮

মেক্সিকোর সবচেয়ে ক্ষমতাধর মাদক সম্রাট এল মেনচো নিহত হওয়ার পর দেশটির বিভিন্ন পর্যটন শহরে নেমে এসেছে আতঙ্ক। সমুদ্র সৈকতের জনপ্রিয় শহর পুয়ের্তো ভাল্লার্তায় স্ত্রী নিয়ে আটকা পড়েছেন মার্কিন নাগরিক ইউজিন মার্চেঙ্কো। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, কীভাবে একসময়ের স্বপ্নের ছুটির জায়গাটি মুহূর্তের মধ্যে বদলে গেছে।

মার্চেঙ্কো পরিস্থিতির বর্ণনা দিয়ে বলেন, আমরা জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি, রাস্তায় অস্বাভাবিক কিছু ঘটছে। প্রথমে কিছু বুঝতে পারিনি। এরপর দূর থেকে গুলির শব্দ আসতে শুরু করে। বোঝাই যাচ্ছিল, এটা সাধারণ কিছু না।

তিনি আরও বলেন, টিভি খুলে দেখলাম, পুরো শহর যেন থমকে গেছে। সেনাবাহিনীর হেলিকপ্টার মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে। একেবারে যুদ্ধক্ষেত্রের মতো লাগছিল।

তিনি জানান, পুয়ের্তো ভাল্লার্তায় তারা আটকা পড়েছেন এবং নিরাপদ আশ্রয়ে অবস্থান করছেন।

তারা যে হোটেলে অবস্থান করছেন সেই হোটেলের কর্তৃপক্ষ সবাইকে ভেতরে থাকার নির্দেশ দিয়েছে। মার্চেঙ্কো জানান, হোটেলের পুল বা বারান্দায় যেতে মানা করে দেওয়া হয়েছে। আমরা ঘরের মধ্যেই আছি। খাবার দরজায় এসে দেওয়া হচ্ছে।

মার্চেঙ্কো দম্পতির মতো বহু পর্যটককে নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গুয়াদালাজারার বিমানবন্দরে আতঙ্কিত অবস্থায় দেখা গেছে অসংখ্য ভ্রমণকারীকে। মেক্সিকোর সামরিক বাহিনীর হেলিকপ্টার পুয়ের্তো ভাল্লার্তার ওপর দিয়ে টহল দিতে দেখা গেছে।

মেক্সিকোর সবচেয়ে ক্ষমতাধর মাদক পাচারকারী হিসেবে পরিচিত এল মেনচোর মৃত্যুর পর থেকেই দেশটির বিভিন্ন স্থানে সহিংসতা ও সংঘর্ষ শুরু হয়। এই পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার মেক্সিকোর নিরাপত্তা মন্ত্রী ওমর গার্সিয়া হারফুচ এক সংবাদ সম্মেলনে বলেছেন, কার্টেল সদস্যদের পাল্টা হামলায় এখন পর্যন্ত ন্যাশনাল গার্ডের ২৫ সদস্য এবং একজন নিরাপত্তা রক্ষীসহ মোট ২৬ জন নিহত হয়েছেন।

/আরএস/এএ/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের