শিশুদের বই পড়ে শোনালেন, গান গাইলেন ওবামা-মামদানি

আন্তর্জাতিক ডেস্ক
১৯ এপ্রিল ২০২৬, ২৩:০২ আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ২৩:১১

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি চাইল্ডকেয়ার সেন্টারে প্রথমবারের মতো সাক্ষাৎ হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির। শনিবার সেখানে তারা প্রাক-স্কুল শিশুদের বই পড়ে শুনিয়েছেন ও একসঙ্গে গান গেয়েছেন।

ওবামা ও মামদানি শিশুদের ‘অ্যালোন অ্যান্ড টুগেদার’ বইটি পড়ে শোনান এবং ‘দ্য হুইলস অন দ্য বাস’ গানটি গেয়েছেন। পরে সেখানে উপস্থিত সাংবাদিকদের কোনও প্রশ্নের জবাব দেননি।

৩৪ বছর বয়সী ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট জোহরান মামদানি মাত্র এক সপ্তাহ আগেই দায়িত্ব পালনের ১০০ দিন পূর্ণ করেছেন। জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে তার মূল এজেন্ডা ছিল নিউ ইয়র্ক শহরকে বসবাসের জন্য আরও সাশ্রয়ী করা এবং শহরের সংগ্রামী শ্রমজীবী মানুষের সহায়তায় সরকারের ক্ষমতাকে কাজে লাগানো। ডেমোক্র্যাটিক রাজনীতিতে তারুণ্য ও প্রগতিশীল এজেন্ডার কারণে তিনি বেশ আলোচিত। ডেমোক্র্যাটিক পার্টির নেতা ওবামা নবীন রাজনীতিবিদ মামদানির জন্য পরামর্শক হিসেবে পাশে থাকার প্রস্তাব দিয়েছেন।

এদিকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও কাজের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছেন মামদানি। নিউ ইয়র্কের বাসিন্দা ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে গত নভেম্বর ও ফেব্রুয়ারিতে দুবার বৈঠক করেছেন তিনি। তবে তাদের সম্পর্কের অবনতির লক্ষণ দেখা যাচ্ছে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প অভিযোগ করেছেন যে, ট্যাক্স নীতির মাধ্যমে মামদানি ‘নিউ ইয়র্ক ধ্বংস করছেন’। পাশাপাশি তিনি শহরটির ফেডারেল তহবিল বন্ধ করার হুমকিও দিয়েছেন।

এই উত্তেজনার মধ্যেও রবিবার এনবিসির মিট দ্য প্রেস-এ অংশ নিয়ে উপস্থাপক ক্রিস্টেন ওয়েলকারকে মামদানি বলেন, আমাদের মধ্যে খুব কম বিষয়ের মিল আছে। এর মধ্যে অন্যতম হলো নিউ ইয়র্ক শহরের প্রতি আমাদের ভালোবাসা এবং এই শহরের জন্য কাজ করার ইচ্ছা।

সূত্র: দ্য গার্ডিয়ান

 

/এএ/
সম্পর্কিত
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
ওপেনএআইয়ের সভাকক্ষে আড়ি পাতার যন্ত্র, যুক্তরাষ্ট্রে সৌদি নাগরিক গ্রেফতার
ফ্রান্সে বিক্ষোভ, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ও মধ্যপন্থিরা কি পতনের মুখে?
সর্বশেষ খবর
পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন ববি হাজ্জাজ
পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন ববি হাজ্জাজ
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
সার পাচারের সময় আটক, একজনকে কারাদণ্ড ও দুই ডিলারকে জরিমানা
সার পাচারের সময় আটক, একজনকে কারাদণ্ড ও দুই ডিলারকে জরিমানা
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন