ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত নৈশভোজে হামলাকারী

আন্তর্জাতিক ডেস্ক
২৮ এপ্রিল ২০২৬, ১৩:১৪আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ১৩:১৪

হোয়াইট হাউস করেসপনডেন্ট অ্যাসোসিয়েশনের নৈশভোজে অস্ত্রসহ ঢুকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার দায়ে অভিযুক্ত কোল টমাস অ্যালেনের বিরুদ্ধে সোমবার চার্জশিট গঠন করা হয়েছে। ফেডারেল কর্তৃপক্ষের দাবি, ওয়াশিংটনের অন্যতম জমকালো এই অনুষ্ঠানটি পণ্ড করতে অন্তত কয়েক সপ্তাহ আগে থেকেই হামলার পরিকল্পনা করেছিলেন এই ব্যক্তি। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

শনিবারের ওই ভয়াবহ ঘটনার পর সোমবার আদালতে হাজির করা হয় ৩১ বছর বয়সী অ্যালেনকে। ওইদিন ডিনারের মাঝপথে গোলাগুলি শুরু হলে ট্রাম্পকে দ্রুত স্টেজ থেকে সরিয়ে নেওয়া হয় এবং অতিথিরা টেবিলের নিচে আশ্রয় নেন। দোষী সাব্যস্ত হলে এই হত্যাচেষ্টার দায়ে অ্যালেনের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এফবিআই জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা অ্যালেন গত ৬ এপ্রিল ওয়াশিংটনের ওই হোটেলে রুম বুক করেন যেখানে নৈশভোজের অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। গত সপ্তাহে তিনি ক্যালিফোর্নিয়া থেকে ট্রেনে করে এসে ওয়াশিংটনে পৌঁছান এবং অনুষ্ঠানের ঠিক একদিন আগে ওয়াশিংটন হিলটন হোটেলে ওঠেন।

কর্তৃপক্ষ জানায়, নৈশভোজ শুরু হওয়ার পরপরই অ্যালেন নিরাপত্তা বেষ্টনী ভেঙে বলরুমের দিকে যাওয়ার চেষ্টা করেন। এসময় সিক্রেট সার্ভিস এজেন্টদের সঙ্গে তার গোলাগুলি হয়। অ্যালেনের কাছে গত বছর কেনা একটি ১২-গেজ পাম্প অ্যাকশন শটগান এবং ২০২৩ সালে কেনা একটি .৩৮ ক্যালিবারের সেমি-অটোমেটিক পিস্তল পাওয়া গেছে।

হামলার সময় অ্যালেন আহত হলেও গুলিবিদ্ধ হননি। তবে একজন সিক্রেট সার্ভিস কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। বুলেট-প্রুফ ভেস্ট পরা থাকায় তিনি প্রাণে বেঁচে যান। তদন্তকারীরা জানিয়েছেন, একজন সিক্রেট সার্ভিস এজেন্ট পাঁচটি গুলি চালিয়েছেন এবং অ্যালেন অন্তত একবার তার শটগান থেকে গুলি ছুড়েছেন।

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এক সংবাদ সম্মেলনে বলেন, নাগরিক জীবনে সহিংসতার কোনও স্থান নেই। এটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে বাধাগ্রস্ত করতে বা ভীতি প্রদর্শনে ব্যবহার করা যাবে না। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন কর্মকাণ্ড চলতে দেওয়া যায় না।

তিনি আরও জানান, বিষয়টি পূর্ণাঙ্গভাবে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত ও নিশ্চিত জবাবদিহিতা নিশ্চিত করা হবে। বিচার বিভাগ অ্যালেনের বিরুদ্ধে সহিংস অপরাধের সময় অস্ত্র ব্যবহারসহ আরও দুটি অভিযোগে মামলা দায়ের করেছে।

/এএস/
সম্পর্কিত
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সর্বশেষ খবর
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লং মার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লং মার্চের সমাবেশ শুরু
কবিগুরুর স্মৃতিমাখা এক ঐতিহাসিক ঠিকানা কুষ্টিয়ার টেগর লজ
কবিগুরুর স্মৃতিমাখা এক ঐতিহাসিক ঠিকানা কুষ্টিয়ার টেগর লজ
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই