মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন লিমন-বৃষ্টি

আন্তর্জাতিক ডেস্ক
০৬ মে ২০২৬, ০৯:৫৭আপডেট : ০৬ মে ২০২৬, ০৯:৫৮

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) এপ্রিলে হত্যাকাণ্ডের শিকার হওয়া দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টির মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়টির বসন্তকালীন সমাবর্তনে ৮ হাজার শিক্ষার্থীর সাথে এই সম্মাননা প্রদান করা হবে। মার্কিন সংবাদমাধ্যম ওয়ার্ল্ড ওয়াইড লোয়োলা টিভি এ খবর জানিয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সমাবর্তনের অনুষ্ঠানের শুরুতে নাহিদা ও জামিলের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে। শুক্রবার সকালে ডক্টরেট ডিগ্রি প্রদানের মূল অনুষ্ঠানে তাদের সম্মানে একাডেমিক পোশাক (রেগালিয়া) পরিহিত দুটি খালি চেয়ার রাখা হবে। এ বছর মোট ৩৫৩ জনকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হচ্ছে, যার তালিকায় রয়েছেন জামিল লিমন ও নাহিদা বৃষ্টি।

উল্লেখ্য গত ১৬ এপ্রিল দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টিকে সর্বশেষ জীবিত দেখা গিয়েছিল। এর পরবর্তী দুই দিন তারা নিখোঁজ ছিলেন। নিখোঁজের প্রায় এক সপ্তাহ পর ফ্লোরিডার টাম্পার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের ওপর থেকে হ্যাভি-ডিউটি ইউটিলিটি ট্র্যাশ ব্যাগ-এ মোড়ানো অবস্থায় জামিলের মরদেহ উদ্ধার করা হয়। এর দুই দিন পর ওই এলাকারই ম্যানগ্রোভ বনের ভেতর থেকে নাহিদার মরদেহ উদ্ধার করেন এক কায়াকার।

এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় ২৬ বছর বয়সী হিশাম আবুঘরবেহ নামের এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে পরিকল্পিত হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তিনি আটক রয়েছেন।

/এএস/
সম্পর্কিত
মার্কিন প্রতিরক্ষা দফতরের উপপ্রধানকে সরিয়ে দিতে উত্তরসূরি খুঁজছে হোয়াইট হাউস: রয়টার্স
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ 
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
সর্বশেষ খবর
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?