হোয়াইট হাউজের কাছে গোলাগুলি: বন্দুকধারী নিহত, ট্রাম্প অক্ষত

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মে ২০২৬, ১০:৪০আপডেট : ২৪ মে ২০২৬, ১০:৪০

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের কাছের একটি নিরাপত্তা চেকপোস্টে গুলি চালানোর পর মার্কিন সিক্রেট সার্ভিসের সদস্যদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় এক পথচারীও আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কিছু পরে ওয়াশিংটন ডিসির ১৭তম স্ট্রিট এবং পেনসিলভেনিয়া অ্যাভিনিউর সংযোগস্থলে অবস্থিত একটি সিক্রেট সার্ভিস চেকপোস্টের দিকে এগিয়ে যান ওই সন্দেহভাজন ব্যক্তি। এরপর তিনি নিজের ব্যাগ থেকে একটি অস্ত্র বের করে সেখানে দায়িত্বরত কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করেন।

মার্কিন প্রেসিডেন্টকে সুরক্ষার দায়িত্বে থাকা ফেডারেল সংস্থা ’সিক্রেট সার্ভিস’ একটি আনুষ্ঠানিক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে সন্দেহভাজন ব্যক্তি ব্যাগে অস্ত্র লুকিয়ে রেখেছিলেন এবং চেকপয়েন্টে এসে তা বের করেন। হামলার জবাবে সিক্রেট সার্ভিস এজেন্টরাও পাল্টা গুলি চালান। এতে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন এবং পরে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

গুলির ঘটনায় একজন পথচারীও আহত হয়েছেন। তবে তিনি হামলাকারীর গুলিতে নাকি পরবর্তী গোলাগুলির সময় আহত হয়েছেন, তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের ভেতরেই ছিলেন এবং তিনি অক্ষত রয়েছেন। ঘটনার পরপরই হোয়াইট হাউজ অবরুদ্ধ করা হয়। এই ঘটনায় সিক্রেট সার্ভিসের কোনও কর্মী আহত হননি।

হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন জানিয়েছেন, তিনি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং শিগগিরই একটি বিবৃতি দেবেন।

নিহত সন্দেহভাজন ব্যক্তির পরিচয় ও তার হামলার উদ্দেশ্য এখনও জনসমক্ষে প্রকাশ করা হয়নি। সিক্রেট সার্ভিস জানিয়েছে, ঘটনার তদন্ত চলমান রয়েছে।

প্রসঙ্গত শনিবারের এই গুলিবর্ষণের ঘটনাটি গত ২৫ এপ্রিল ট্রাম্পকে হত্যার চেষ্টার এক মাসেরও কম সময়ের মধ্যে ঘটল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, সেদিন ওয়াশিংটনের একটি হোটেল থেকে এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছিল, যেখানে সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের বার্ষিক ‘হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন ডিনার’ অনুষ্ঠিত হচ্ছিল।

/এএস/
সম্পর্কিত
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সর্বশেষ খবর
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লং মার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লং মার্চের সমাবেশ শুরু
কবিগুরুর স্মৃতিমাখা এক ঐতিহাসিক ঠিকানা কুষ্টিয়ার টেগর লজ
কবিগুরুর স্মৃতিমাখা এক ঐতিহাসিক ঠিকানা কুষ্টিয়ার টেগর লজ
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই