হাড়ভাঙা খাটুনির পর এবার ‘ঘুম’ কিনছেন মার্কিনিরা

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জুন ২০২৬, ১১:০১আপডেট : ০৯ জুন ২০২৬, ১১:০১

ব্যস্ত জীবন আর হাড়ভাঙা খাটুনির ‘হাসল কালচার’ শেষ হয়ে যায়নি। তবে অবিরাম কাজের পর শরীর ও মনের যে দফারফা হয়েছে, এখন তা মেরামতের জন্য দেদার টাকা খরচ করছেন ক্লান্ত মার্কিনিরা। বিশ্রাম, দীর্ঘায়ু ও ফিটনেস এখন সেখানে নতুন আভিজাত্যের প্রতীক। ব্যয়বহুল জিম মেম্বারশিপ কিংবা মেডিটেশন অ্যাপের গণ্ডি পেরিয়ে ভালো একটু ঘুমের জন্য মানুষ এখন লাখ লাখ টাকা খরচ করে ছুটছেন ‘স্লিপ রিট্রিট’, ‘এক্সিকিউটিভ ফাংশন কোচ’ কিংবা ‘লঞ্জিভিটি’ (দীর্ঘায়ু) চিকিৎসকদের পেছনে।

ভক্স এই প্রবণতাকে ক্লান্তি নিরাময়ের (বার্নআউট ইকোনমি) অর্থনীতি বলে আখ্যা দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যে সমস্যার সমাধান করতে পারেনি আর থেরাপি যেখানে কভার করে না, তা সামাল দিতেই এখন চড়া মূল্যে কোচ নিয়োগ করা হচ্ছে।

অ্যামাজনের সাবেক ওয়েলনেস প্রোগ্রাম নির্মাতা ও থিংকস্ট্যাক সংস্থার বর্তমান প্রধান কেট ব্রোকিং বলেন, আমি যখন মানুষের সঙ্গে দেখা করি, তখন তারা রীতিমতো ক্লান্তিতে ডুবছে। ট্যাক্স দেওয়া নিয়ে হিমশিম খাওয়া সাধারণ মানুষ থেকে শুরু করে ক্লান্তির চরম সীমায় পৌঁছে অফিস থেকে স্বাস্থ্যজনিত ছুটি নেওয়া কর্মীরাও আমার ক্লায়েন্ট।

বাস্তবতা হলো, যে বিশ্রাম কিংবা এক রাতের শান্তির ঘুম একসময় বিনামূল্যে মিলত, জীবনযাপনের কারণে হারিয়ে যাওয়া সেই ঘুমই এখন মানুষ পকেট কেটে কিনছেন। এই ‘বার্নআউট ইকোনমি’র মূল কয়েকটি চিত্র নিচে দেওয়া হলো:

বিলিয়ন ডলারের স্লিপ ট্যুরিজম: ঘুমানোর জন্য পর্যটন এখন এক বিশাল ব্যবসা। নিউ ইয়র্কের ইকুইনক্সের মতো হোটেলগুলো ঘুম-অনুকূল রুমের জন্য প্রতি রাতে প্রায় ২ হাজার ডলার (আড়াই লাখ টাকার বেশি) চার্জ করছে। হিলটনের ২০২৬ সালের ট্রেন্ড রিপোর্ট বলছে, পর্যটনে এখন ‘হাশপিটালিটি’ বা নীরবতা ও একা সময় কাটানোর চাহিদা তুঙ্গে। ইকুইনক্স হোটেলে এআই-চালিত বায়োমেট্রিক ম্যাট্রেস, সাউন্ডস্কেপ এবং শ্বাস-প্রশ্বাসের গাইডেড থেরাপির সুবিধা রয়েছে।

ট্রাভেল পডকাস্টার ড্যানিয়েল ডেসির কর্বেট বলেন, পুরো ট্রিপ জুড়েই যে শুধু ঘুমাতে হবে তা নয়, আপনি চাইলে যেকোনও ভ্রমণের মধ্যে বিশ্রামের এই উপাদানগুলো যুক্ত করে নিতে পারেন।

নতুন ক্যারিয়ার কোচ: দীর্ঘস্থায়ী মানসিক চাপের কারণে মানুষের পরিকল্পনা করা বা মনোযোগ দেওয়ার ক্ষমতা কমে যায়। এই দক্ষতাগুলো পুনর্গঠনের জন্য কর্মীরা এখন প্রতি সেশনে ১০০ থেকে ৩০০ ডলার খরচ করে ‘এক্সিকিউটিভ ফাংশন কোচ’ নিয়োগ করছেন। কেট ব্রোকিংয়ের মতে, থেরাপিতে যেখানে হতাশা বা উদ্বেগ কমানোর চেষ্টা করা হয়, সেখানে এই কোচিংয়ের লক্ষ্য হলো দৈনন্দিন জীবনে এর নেতিবাচক প্রভাব কমিয়ে আনা।

আড্ডার নতুন ঠিকানা জিম: ব্লুমবার্গের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, তরুণ প্রজন্ম এখন বার বা মদ্যপানের আড্ডা ছেড়ে ফিটনেস স্টুডিওগুলোকে তাদের সামাজিক যোগাযোগের মাধ্যম বানাচ্ছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান মিনটেল-এর মতে, জেন-জি প্রজন্মের গ্রাহকেরা আগের বছরের চেয়ে জিম ও ফিটনেস ক্লাসে ৩০ শতাংশ বেশি খরচ করছেন।

দীর্ঘায়ু বা লঞ্জিভিটির বাজার: মেনোপজের চিকিৎসা, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, ওজন কমানো এবং অ্যান্টি-এজিংয়ের বাজারে এখন লঞ্জিভিটি থেরাপি ঢুকে পড়েছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলোতে এখন বডি স্ক্যান, জেনেটিক টেস্টিং এবং লঞ্জিভিটি ক্যাফে’র মতো প্রিমিয়াম সুবিধা একসঙ্গে যুক্ত করে দেওয়া হচ্ছে।

ল্যাব টেস্টের জনপ্রিয়তা: একসময় যা কেবল ধনী বায়োহ্যাকারদের নিয়ন্ত্রণে ছিল, সেই ফুল-বডি এমআরআই স্ক্যান বা ব্যাপক রক্ত পরীক্ষা এখন সাধারণ মানুষও চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়াই কয়েক শ বা কয়েক হাজার ডলার খরচ করে বুক করতে পারছেন।

সূত্র: অ্যাক্সিওস

/এএ/
সম্পর্কিত
খেলা দেখতে যাওয়া ট্রাম্পকে দুয়ো দিলেন দর্শকরা
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইরান
প্রেমিক-প্রেমিকাদের মধ্যেও ঝগড়া হয়: ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্ক নিয়ে ইসরায়েলি রাষ্ট্রদূত
সর্বশেষ খবর
বাজেটের পর কমতে পারে স্বর্ণালঙ্কারের দাম 
বাজেটের পর কমতে পারে স্বর্ণালঙ্কারের দাম 
কেন সরকারি চাকরিজীবীদের পে-স্কেল প্রয়োজন? 
কেন সরকারি চাকরিজীবীদের পে-স্কেল প্রয়োজন? 
বিশ্বকাপ সম্প্রচার নিয়ে একটু পরই যা জানা যাবে
বিশ্বকাপ সম্প্রচার নিয়ে একটু পরই যা জানা যাবে
বিয়েবাড়িতে মাংস কম দেওয়া কনেপক্ষের সঙ্গে অতিথিদের সংঘর্ষ
বিয়েবাড়িতে মাংস কম দেওয়া কনেপক্ষের সঙ্গে অতিথিদের সংঘর্ষ
সর্বাধিক পঠিত
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
খুলছে নতুন দিগন্ত, আসছে ইসলামী সঞ্চয়পত্র
খুলছে নতুন দিগন্ত, আসছে ইসলামী সঞ্চয়পত্র
পুলিশে যোগদানের ২০ বছর পর প্রশিক্ষণ নিতে গিয়ে এসআইয়ের মৃত্যু
পুলিশে যোগদানের ২০ বছর পর প্রশিক্ষণ নিতে গিয়ে এসআইয়ের মৃত্যু