ইরান চুক্তিতে ইসরায়েলের পছন্দকে গুরুত্ব দিচ্ছে না যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জুন ২০২৬, ১৭:৩৮ আপডেট : ০৯ জুন ২০২৬, ১৭:৩৮

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্পাদিত হতে যাওয়া সম্ভাব্য শান্তি চুক্তিটি যুক্তরাষ্ট্রের জনগণের জন্য একটি বিরাট বড় জয় বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এই চুক্তি ইসরায়েলের পছন্দ হোক কিংবা না হোক, তাতে কিছু যায় আসে না। মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স এই মন্তব্য করেন।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জেডি ভ্যান্স স্বীকার করেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অনেক যৌথ বা অংশীদারত্বমূলক স্বার্থ রয়েছে, তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের স্বার্থের ভিন্নতাও রয়েছে।

ভ্যান্স বলেন, আমার মনে হয় প্রেসিডেন্ট এখানে অত্যন্ত স্পষ্ট। ইসরায়েলের অবশ্যই নিজস্ব কিছু লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে, তবে ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য বা উদ্দেশ্য হলো, ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করা।

তিনি দাবি করেন, ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পর থেকে হোয়াইট হাউস একটি নতুন পারমাণবিক চুক্তির জন্য প্রয়োজনীয় ক্ষেত্র তৈরি করেছে, যা ২০১৫ সালে ততকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার করা চুক্তির চেয়ে অনেক বেশি উন্নত ও কার্যকর হবে।

জেডি ভ্যান্স আরও বলেন, এখন, ইসরায়েল এটি পছন্দ করতেও পারে, আবার নাও করতে পারে। তবে মৌলিকভাবে আমরা মনে করি, এটি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ স্বার্থের অনুকূলে যাবে।

তিনি বলেন, ইরানিরাও চায় না এই যুদ্ধ চলুক, কারণ এটি তাদের নিজেদের স্বার্থেরও পরিপন্থি। আর সে কারণেই আমি মনে করি তারা আলোচনার টেবিলে আসছে এবং কিছু প্রস্তাব রাখছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এএ/
সম্পর্কিত
ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভের পর ৩ হাজার শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি
ককরোচ পার্টির বিক্ষোভ ঘিরে দিল্লিতে উত্তেজনা, যন্তর মন্তরে বন্ধ ইন্টারনেট
যুক্তরাষ্ট্রকে সংলাপের মাধ্যমে সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবিলার আহ্বান চীনের
সর্বশেষ খবর
ধানক্ষেতে দৌড়াদৌড়ি-ধস্তাধস্তির চিহ্ন: জীবন বাঁচাতে পালানোর চেষ্টা করেছিল সেই ছাত্রী
ধানক্ষেতে দৌড়াদৌড়ি-ধস্তাধস্তির চিহ্ন: জীবন বাঁচাতে পালানোর চেষ্টা করেছিল সেই ছাত্রী
ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভের পর ৩ হাজার শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি
ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভের পর ৩ হাজার শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
ককরোচ পার্টির বিক্ষোভ ঘিরে দিল্লিতে উত্তেজনা, যন্তর মন্তরে বন্ধ ইন্টারনেট
ককরোচ পার্টির বিক্ষোভ ঘিরে দিল্লিতে উত্তেজনা, যন্তর মন্তরে বন্ধ ইন্টারনেট
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা
১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা
পাকিস্তানের মানচিত্র বদলাতে চান সেনাপ্রধান আসিম মুনির
পাকিস্তানের মানচিত্র বদলাতে চান সেনাপ্রধান আসিম মুনির