মহাকাশেই টেলিস্কোপ উদ্ধারে নাসার ৩ কোটি ডলারের মিশন

আন্তর্জাতিক ডেস্ক
০৩ জুলাই ২০২৬, ২৩:০২ আপডেট : ০৩ জুলাই ২০২৬, ২৩:০২

কক্ষপথ থেকে ছিটকে পড়া একটি মূল্যবান স্পেস টেলিস্কোপকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে বাঁচাতে সুইফট বুস্ট মিশন নামে ৩ কোটি ডলারের এক অভিনব অভিযান শুরু করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

শুক্রবার ভোরে মার্শাল দ্বীপপুঞ্জ থেকে ২১ বছরের পুরোনো নিল গেরেলস সুইফট অবজারভেটরি উদ্ধারে একটি স্বায়ত্তশাসিত রোবট পাঠানো হয়। সাম্প্রতিক সৌর সক্রিয়তার কারণে পৃথিবীর বায়ুমণ্ডল কিছুটা ফুলে ওঠায় নিম্ন কক্ষপথে থাকা এই টেলিস্কোপটির ওপর বাতাসের বাধা বেড়ে গেছে। ফলে এটি চলতি বছরই বায়ুমণ্ডলে পুড়ে ছাই হয়ে যাওয়ার ঝুঁকিতে ছিল।

সুইফটের নিজস্ব উচ্চতা পরিবর্তনের ব্যবস্থা না থাকায় নাসা লিংক নামের ৮৮০ পাউন্ড ওজনের একটি রোবট পাঠিয়েছে। নরথ্রপ গ্রুম্যানের স্টারগেজার উড়োজাহাজ থেকে আকাশে রকেট উৎক্ষেপণের মাধ্যমে লিংক-কে মহাকাশে পাঠানো হয়। আগামী এক মাসের মধ্যে এটি সুইফটকে খুঁজে বের করে টেনে আরও নিরাপদ উচ্চতায় নিয়ে যাবে।

টেলিস্কোপটিতে কোনও ডকিং পোর্ট না থাকায় মিশনটি বেশ ঝুঁকিপূর্ণ। তবে সফল হলে এটি বেসরকারি মহাকাশ অর্থনীতির জন্য নতুন রূপরেখা তৈরি করবে। অবশ্য এই প্রযুক্তির ভূরাজনৈতিক ঝুঁকিও রয়েছে; পরাশক্তিগুলো ভবিষ্যতে মহাকাশ যুদ্ধে একে অপরের স্যাটেলাইট অকেজো করতে এই স্যাটেলাইট-গ্র্যাব প্রযুক্তি ব্যবহার করতে পারে।

সূত্র: অ্যাক্সিওস

/এএ/
সম্পর্কিত
৪৩ বছরের ক্যারিয়ারে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান আমানপোর
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
কারফিউয়ে শান্ত ফরাসি শহর, পুলিশের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর
সর্বশেষ খবর
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপে প্রধানমন্ত্রী, ভক্তদের উচ্ছ্বাস
রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপে প্রধানমন্ত্রী, ভক্তদের উচ্ছ্বাস
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী
সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির