রেস্তোরাঁয় একা খাওয়াই কি এখন ট্রেন্ড

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুলাই ২০২৬, ১৮:৪৮আপডেট : ১৯ জুলাই ২০২৬, ২০:০০

যুক্তরাষ্ট্রে এখন একা রেস্তোরাঁয় গিয়ে খাওয়া বা সোলো ডাইনিং ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে। রেস্তোরাঁ বুকিং অ্যাপ ওপেনটেবিল-এর তথ্য অনুযায়ী, গত এক বছরে একাকী খাওয়ার জন্য টেবিল বুকিংয়ের হার আগের চেয়ে ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আপাতদৃষ্টিতে এই প্রবণতাকে যুক্তরাষ্ট্রের একাকীত্বের মহামারির আরেকটি লক্ষণ মনে হতে পারে। তবে বহু সোলো ডাইনারের মতে, একা একা খাওয়া জীবনকে কিছুটা ধীরগতির করার, আত্মোপলব্ধির এবং ছোটখাটো বিষয়গুলো উপভোগ করার এক বিরল সুযোগ তৈরি করে দেয়।

ওয়াশিংটন ডিএসির ৩৬ বছর বয়সী বাসিন্দা ভেরোনিকা সেলজলার ওয়াশিংটন পোস্টের ফুড ক্রিটিক এলাজার সন্ট্যাগকে জানান, তিনি নিয়মিত নিজেকে এমন সোলো ডেট উপহার দেন। সেলজলার রেস্তোরাঁর বারে বসেন, সঙ্গে বই বা স্কেচপ্যাড রাখেন, ফোন ঘাঁটাঘাঁটি করা থেকে বিরত থাকেন এবং শেফদের খাবার তৈরির দৃশ্য উপভোগ করেন। তিনি বলেন, আমি মনে করি একা থাকলে আমি একটু ধীরস্থিরভাবে খাই। একা থাকার কারণে কোনও আড্ডা দিতে হয় না, ফলে খাবারের প্রতিটি স্বাদ ও ঘ্রাণ আমি অনেক বেশি মনোযোগ দিয়ে উপভোগ করতে পারি।

ওপেনটেবিলের পরিসংখ্যান বলছে, একা খেতে আসা ব্যক্তিরা গড়ে ৯৪ মার্কিন ডলার খরচ করেন, যা আগের বছরের চেয়ে ৭ শতাংশ বেশি। অথচ সব ধরনের গ্রুপের ক্ষেত্রে মাথাপিছু গড় খরচ মাত্র ৬০ ডলার। এ ছাড়া বৃহস্পতিবারগুলোতে একা খাওয়ার বুকিং বেড়েছে ২৫ শতাংশ। বিকাল ৩টার সোলো বুকিংয়ের প্রবণতা বাড়লেও সামগ্রিকভাবে সন্ধ্যা ৬টার বুকিংই সবচেয়ে বেশি জনপ্রিয়।

ওপেনটেবিল ২০২৪ সালের ২ জুন থেকে ২০২৫ সালের ১ জুলাই এবং ২০২৫ সালের ১ জুন থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত আমেরিকার রেস্তোরাঁগুলোর অনলাইন বুকিং, মাথাপিছু খরচ, দিন ও সময়ের তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করেছে। একা রেস্তোরাঁয় গিয়ে খাওয়ার জন্য কিছুটা আত্মবিশ্বাসের প্রয়োজন হলেও মানুষ সাধারণত তাদের নেতিবাচকভাবে বিচার করে না; বরং এর মাধ্যমে অনেকে মানসিকভাবে আরও শান্ত ও স্থির অনুভব করেন।

সূত্র: অ্যাক্সিওস

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ব্রিটিশ স্টিল জাতীয়করণে বিনিয়োগকারীদের অধিকার রক্ষার আহ্বান চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কেমন হবে ফাইনালের মাঠ, বৃষ্টি হলে বদলাবে কার ভাগ্য
সর্বশেষ খবর
এ কেমন আর্জেন্টিনা!
এ কেমন আর্জেন্টিনা!
মেসিকে জড়িয়ে ধরে সান্ত্বনা ইয়ামালের
মেসিকে জড়িয়ে ধরে সান্ত্বনা ইয়ামালের
মেসির অবসর নিয়ে ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টিনার কোচ
মেসির অবসর নিয়ে ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টিনার কোচ
পরাজয়ের পর যা বললেন আর্জেন্টাইন কোচ
পরাজয়ের পর যা বললেন আর্জেন্টাইন কোচ
সর্বাধিক পঠিত
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
সচিবকে লেখা চিঠিতে ‘আপনার আস্থাভাজন’ কেন লিখছেন এমপিরা
সচিবকে লেখা চিঠিতে ‘আপনার আস্থাভাজন’ কেন লিখছেন এমপিরা
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার