মঞ্চে হাত না মিলিয়ে ট্রাম্পকে অপমান করেছেন আর্জেন্টাইন রোমেরো?

আন্তর্জাতিক ডেস্ক
২০ জুলাই ২০২৬, ১৭:২৬আপডেট : ২০ জুলাই ২০২৬, ১৭:২৬

বিশ্বকাপের মঞ্চে ট্রফি ও পদক প্রদান অনুষ্ঠানের সময় পুরো বিশ্বের প্রায় দেড় শতকোটি দর্শকের সামনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এড়িয়ে গিয়ে বিতর্কের সৃষ্টি করেছেন আর্জেন্টিনার তারকা ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো। মেগা ফাইনালে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অতিরিক্ত সময়ের গোলে স্পেন ১-০ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জেতে।

ম্যাচ শেষে রানার্সআপ পদক গ্রহণ করার সময় ট্রাম্পের ঠিক পাশেই ছিলেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। ৫৬ বছর বয়সী ইনফান্তিনো আর্জেন্তিনার ২৮ বছর বয়সী এই ডিফেন্ডারের গলায় রোপ্যপদক পরিয়ে দিয়ে হাত মেলান। তবে ইনফান্তিনোর পাশে দাঁড়িয়ে থাকা ৮০ বছর বয়সী ট্রাম্পকে পুরোপুরি উপেক্ষা করে হাত না মিলিয়েই সতীর্থদের দিকে হেঁটে চলে যান টটেনহ্যাম হটস্পারের এই তারকা। নেটদুনিয়ায় মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে।

পুরো অনুষ্ঠান জুড়েই ট্রাম্পকে বেশ কয়েকবার অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হয়। ট্রফি প্রদান অনুষ্ঠানের আগে ফিফা সভাপতির সঙ্গে মাঠে প্রবেশের সময়ই গ্যালারি থেকে দর্শকদের তীব্র ধুয়ো ধ্বনির মুখে পড়েন তিনি। পদক বিতরণ শেষ হওয়ার পরও মঞ্চ ছাড়েননি ট্রাম্প। ইনফান্তিনো তাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলেও তিনি দাঁড়িয়ে থাকেন এবং স্পেনের অধিনায়ক রদ্রির হাতে ট্রফি তুলে দেন। এমনকি স্প্যানিশ দল যখন কনফেটি উড়িয়ে ট্রফি উঁচিয়ে উদযাপন করছিল, তখনও তাদের পাশে দাঁড়িয়ে তালি দিচ্ছিলেন ও হাসছিলেন ট্রাম্প। অস্ট্রেলিয়ার সম্প্রচারমাধ্যম এসবিএস-এর ধারাভাষ্যকার সরাসরি সম্প্রচারে ঘটনাটি দেখে মন্তব্য করেন, তারা চাইলে এডিটিং করে তাকে ছবি থেকে বাদ দিতে পারে।

সূত্র: দ্য ডেইলি বিস্ট

/এএ/
সম্পর্কিত
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সর্বশেষ খবর
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই