২ লাখ ভিসা বাতিলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
২৫ আগস্ট ২০২৬, ১৭:০৩ আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ১৭:০৩

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দেশটিতে আশ্রয় বা অ্যাসাইলামের আবেদন করা বিদেশিদের অ-অভিবাসী ভিসা বাতিলের পরিকল্পনা করছে। সোমবার এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।

ব্যবসা ও পর্যটনের জন্য দেওয়া সর্বোচ্চ ২ লাখ ভিসা বাতিল হতে পারে। মার্কিন পররাষ্ট্র দফতরের নথি ও দুই কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির বার্তা সংস্থা এপি। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে একসঙ্গে সবচেয়ে বড় ভিসা বাতিলের ঘটনা হতে পারে।

পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র জানান, যারা স্বল্পমেয়াদি ভ্রমণের উদ্দেশে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে পরে স্থায়ীভাবে থাকার জন্য আশ্রয়ের আবেদন করেছেন বা করছেন, তাদের ভিসা বাতিলে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

এপি জানিয়েছে, ২০১৬ থেকে ২০২৬ এর মধ্যে দেওয়া বি-১ ও বি-২ ভিসাধারীদের মধ্যে যারা আশ্রয়ের আবেদন করেছেন, তাদের ভিসা বাতিল হতে পারে। বি-১ ভিসা ব্যবসায়িক এবং বি-২ ভিসা পর্যটনসহ স্বল্পমেয়াদি ভ্রমণের জন্য দেওয়া হয়।

তবে, ভিসা বাতিল হলেই তাৎক্ষণিকভাবে নির্বাসন হবে না। চলমান আশ্রয় মামলাগুলোর অনেক আবেদনকারীকে নতুন মর্যাদায় শ্রেণিবদ্ধ করা হতে পারে।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
রাহুলে আবেদনে ১৪টি ‘ত্রুটি’ চিহ্নিত করলো সুপ্রিম কোর্ট, আজ হচ্ছে না শুনানি
রিয়াদ বিমানবন্দরে হামলার আগে যে কারণে দেওয়া হয়নি সতর্কবার্তা
যে অবিশ্বাস্য সেতুতে মেঘের ওপর দিয়ে চলে গাড়ি
সর্বশেষ খবর
রাহুলে আবেদনে ১৪টি ‘ত্রুটি’ চিহ্নিত করলো সুপ্রিম কোর্ট, আজ হচ্ছে না শুনানি
রাহুলে আবেদনে ১৪টি ‘ত্রুটি’ চিহ্নিত করলো সুপ্রিম কোর্ট, আজ হচ্ছে না শুনানি
বিমানে পাওয়ার ব্যাংক চার্জ দেওয়া যায়? যাত্রীদের যে নিয়মগুলো জানা জরুরি
বিমানে পাওয়ার ব্যাংক চার্জ দেওয়া যায়? যাত্রীদের যে নিয়মগুলো জানা জরুরি
নামিদামি ব্র্যান্ডের মোড়কে বিক্রি নকল ভুট্টার বীজ
নামিদামি ব্র্যান্ডের মোড়কে বিক্রি নকল ভুট্টার বীজ
এক জায়গা থেকেই সামলান ফেসবুক-ইনস্টাগ্রাম, অ্যাকাউন্ট যুক্ত করবেন যেভাবে
এক জায়গা থেকেই সামলান ফেসবুক-ইনস্টাগ্রাম, অ্যাকাউন্ট যুক্ত করবেন যেভাবে
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস