টাইম স্কয়ারে ছুরিকাঘাতে ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট নিহত

আন্তর্জাতিক ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৯ আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৯

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির পর্যটনকেন্দ্র টাইম স্কয়ারে এক নারীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট এরিন পিয়াচেন্টি (৩২)। মাতৃত্বকালীন ছুটি শেষ করে সম্প্রতি তিনি কর্মক্ষেত্রে ফিরেছিলেন। এই ঘটনায় ৬৮ বছর বয়সী আরেক ব্যক্তি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

ব্যাংক অব আমেরিকার বিজনেস সিলেকশন অ্যান্ড কনফ্লিক্টস ইউনিটের ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত ছিলেন আইভি লিগ গ্র্যাজুয়েট ও ফোর্ডহ্যাম ল স্কুলের ডিগ্রিধারী এরিন। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ব্যাংক অব আমেরিকা ও ফোর্ডহ্যাম ল স্কুল। ৪ দিন আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে শিশু সন্তান ও স্বামীর সঙ্গে ছবি দিয়ে দীর্ঘ ছুটি কাটানোর কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন এরিন।

পুলিশ জানায়, হামলাকারী নারীর নাম পামেলা সিজনারোস (৪৯)। তিনি তিন সন্তানের মা এবং মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। প্রথমে আহত ওই প্রবীণ পুরুষকে এবং পরে এরিনকে ছুরিকাঘাত করেন তিনি। পুলিশ কয়েক মিনিট ধরে তাকে ছুরি ফেলে দেওয়ার অনুরোধ জানালেও তিনি কর্মকর্তাদের হত্যা করার হুমকি দেন। পরে পুলিশ স্টান গান ব্যবহার করে এবং গুলি চালালে হামলাকারী পামেলা মারা যান।

পামেলার ভাই প্যাট্রিক পেরাল্টা জানান, তার বোনের দীর্ঘদিনের মানসিক সমস্যা থাকলেও তিনি কখনও আক্রমণাত্মক ছিলেন না। কেন এমন ঘটলো তা তারা বুঝতে পারছেন না জানিয়ে ভুক্তভোগীদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন তিনি।

উল্লেখ্য, ভারী পুলিশ প্রহরায় থাকা টাইম স্কয়ারের যে স্থানে এই হামলা ঘটেছে, গত মে মাসেও সেখানে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছিল।

 সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ আখলাঘি?
৭৩ বছর পর আইএমএফ ও বিশ্বব্যাংক বোর্ডের নেতৃত্বে পাকিস্তান
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
বাড়ি ময়মনসিংহে পোস্টিং রাঙামাটি, ইয়াবাসহ বিজিবি সদস্য ধরা খেলেন ব্রাহ্মণবাড়িয়ায়
বাড়ি ময়মনসিংহে পোস্টিং রাঙামাটি, ইয়াবাসহ বিজিবি সদস্য ধরা খেলেন ব্রাহ্মণবাড়িয়ায়
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন