মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে নতুন অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক
০৮ অক্টোবর ২০২৬, ১৬:৩৬ আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১৬:৩৬

সাম্প্রতিক বছরগুলোতে ভেনেজুয়েলার সরকারি হেফাজতে থাকা মার্কিন নাগরিকদের ওপর নির্যাতনের অভিযোগে দেশটির সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে নতুন অভিযোগ আনতে যাচ্ছেন নিউইয়র্কের কৌঁসুলিরা। তদন্ত সম্পর্কে অবগত একাধিক ব্যক্তির বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

সূত্রগুলো জানায়, বৃহস্পতিবারের মধ্যেই এ বিষয়ে ঘোষণা আসতে পারে। তদন্ত সম্পর্কে অবগত ব্যক্তিরা জানান, মাদুরো যখন ভেনেজুয়েলায় দমনমূলক শাসন চালাচ্ছিলেন, তখন ডজনের বেশি মার্কিন নাগরিককে দেশটির কারাগারে অন্যায়ভাবে আটক রাখা হয়েছিল বলে যুক্তরাষ্ট্র সরকার যে অভিযোগ করে আসছে, নতুন অভিযোগগুলো তার সঙ্গে সম্পর্কিত। মার্কিন নাগরিকদের ওপর কথিত নির্যাতনে ভূমিকা রাখার দায়ে আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়েও তদন্তকারীরা আলোচনা করেছেন বলে বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে।

সিএনএন মাদুরো ও ফ্লোরেসের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করেছে। জানুয়ারিতে কারাকাসের প্রেসিডেন্ট ভবন থেকে মার্কিন সামরিক অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়। মাদক-সন্ত্রাসে ষড়যন্ত্রসহ অন্যান্য অভিযোগে তারা নিজেদের নির্দোষ দাবি করেছেন। বর্তমানে তারা নিউইয়র্কে আটক আছেন।

বৃহস্পতিবার ফ্লোরেসের একটি শুনানিতে হাজির হওয়ার কথা রয়েছে। সেখানে বিচার শুরুর আগে তাকে গৃহবন্দি রাখার আবেদন করবেন তার আইনজীবী।

মাদুরোর আইনজীবী গ্রেফতারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন। তার যুক্তি, কথিত অপরাধ ক্ষমতায় থাকাকালে ঘটেছে বলে সাবেক এই প্রেসিডেন্টের দায়মুক্তি পাওয়া উচিত। তবে কৌঁসুলিদের ভাষ্য অনুযায়ী, ভেনেজুয়েলা সরকার তার পক্ষে দায়মুক্তির দাবিতে যুক্ত হচ্ছে না। মাদুরো সরকার ডজনের বেশি মার্কিন নাগরিককে আটক করেছিল। যুক্তরাষ্ট্র সরকার ও অধিকারকর্মীদের অভিযোগ, তাদের রাজনৈতিক পত্র হিসেবে ব্যবহার করা হয়েছে।

আটক থাকাকালে নির্যাতনের শিকার হওয়ার কথা প্রকাশ্যে বলেছেন কয়েকজন মার্কিন নাগরিক। ২০২২ সালের অক্টোবরে বন্দিবিনিময়ে মুক্তি পাওয়া ম্যাথিউ হিথ ও ওসমান খান এক মামলায় অভিযোগ করেছেন, তাদের ওয়াটারবোর্ডিং, বিদ্যুতের শক, যৌন নির্যাতনের হুমকি, মনোবিকারী মাদক প্রয়োগ এবং দীর্ঘ সময় নির্জন কারাবাসে রাখা হয়েছিল। মার্কিন মেরিন বাহিনীর সাবেক সদস্য হিথ আটক অবস্থায় আত্মহত্যার চেষ্টা করেন।

২০১৭ সালে ভেনেজুয়েলায় ডেকে নিয়ে যাওয়া এবং প্রায় পাঁচ বছর আটক রাখা ছয় জন মার্কিন তেল নির্বাহী সিটগো সিক্স নামে পরিচিত। তারাও ভেনেজুয়েলার হেফাজতে নিষ্ঠুর পরিস্থিতির কথা বলেছেন। নিয়োগকর্তা সিটগোর বিরুদ্ধে করা মামলায় তোমেউ ভাদেল, আলিরিও হোসে জাম্বরানো ও হোসে লুইস জাম্বরানো বলেছেন, কারাবাসে তারা নির্যাতনের শিকার হয়েছেন।

/এসএইচএম/
সম্পর্কিত
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কার্সন
৭ অক্টোবরের পর যেভাবে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিয়েছে ইসরায়েল
ডিসেম্বরে চূড়ায় উঠবে এল নিনো: ১৯৫০ সালের পর সবচেয়ে শক্তিশালী হওয়ার আশঙ্কা
সর্বশেষ খবর
রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর-লুটপাট: আট আসামি ৩ দিনের রিমান্ডে
রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর-লুটপাট: আট আসামি ৩ দিনের রিমান্ডে
৮ মাস পর চালুর দুদিনের মাথায় আবার বন্ধ যমুনা সার কারখানা
৮ মাস পর চালুর দুদিনের মাথায় আবার বন্ধ যমুনা সার কারখানা
ঢাকা দক্ষিণে মাদকের আড্ডার স্থানে হবে খেলার মাঠ
ঢাকা দক্ষিণে মাদকের আড্ডার স্থানে হবে খেলার মাঠ
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কার্সন
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কার্সন
সর্বাধিক পঠিত
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি