যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হচ্ছেন হাকিম জেফ্রিস?

আন্তর্জাতিক ডেস্ক
০৪ নভেম্বর ২০২৬, ১৬:৪২ আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১৬:৪২

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের হারিয়ে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার পর মার্কিন কংগ্রেসে নতুন ইতিহাস গড়ার পথে রয়েছেন ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হিসেবে দায়িত্ব নিতে চলেছেন।

আগামী ৩ জানুয়ারি নতুন কংগ্রেস অধিবেশন শুরু হওয়ার পর স্পিকার পদের জন্য সহকর্মীদের ভোটে লড়বেন ৫৬ বছর বয়সী এই নেতা। এই দায়িত্ব সফলভাবে পেলে তিনি হবেন মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতার সারিতে দ্বিতীয় এবং সংবিধিবদ্ধ একমাত্র শীর্ষ নেতৃত্ব।

ওয়াশিংটনে ডেমোক্র্যাটদের বিজয় উৎসবে ‘স্পিকার! স্পিকার!’ স্লোগানে তাকে বরণ করে নেওয়া হয়। হাকিম জেফ্রিস বলেন, এটি কোনও দলীয় মুহূর্ত নয়। এটি একটি দেশপ্রেমের মুহূর্ত।

আমেরিকান জনগণ পরিবর্তনের দাবি জানাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমরা আপনাদের কথা শুনতে পেয়েছি। আপনারা যে নাটকীয় পরিবর্তনের যোগ্য, তা বাস্তবায়ন করতে আমরা কঠোর পরিশ্রম করব।

ব্রুকলিনের জন্ম নেওয়া এবং নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে পাস করা আইনজীবী হাকিম জেফ্রিস ২০১৩ সাল থেকে কংগ্রেসে দায়িত্ব পালন করে আসছেন। তিনি রিপাবলিকান স্পিকার মাইক জনসনের স্থলাভিষিক্ত হবেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ছবি পোস্ট করে তার সমালোচনা করলেও জেফ্রিস ট্রাম্পের শেষ দুই বছরের মেয়াদ মোকাবিলায় বদ্ধপরিকর।

ডেমোক্র্যাট দলের নেতৃত্বে ক্যাথরিন ক্লার্ক ও পিটে আগুইলারের সঙ্গে যৌথভাবে কাজ করা জেফ্রিস জীবনযাত্রার ব্যয় কমানো, ট্রাম্প প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনা এবং প্রয়োজনে অভিশংসনের পথ খোলা রাখার প্রতিশ্রুতি দিয়ে ১০০ দিনের একটি শক্তিশালী এজেন্ডা ঘোষণা করেছেন।

ব্রুকলিনের এক কৃষ্ণাঙ্গ পরিবারে বেড়ে ওঠা এবং স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক ও জর্জটাউন ইউনিভার্সিটিতে পড়াশোনা করা জেফ্রিস নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে দায়িত্ব পালনের পর কংগ্রেসে আসেন। ১৮৭০ সালে প্রতিনিধি পরিষদে প্রথম নির্বাচিত কৃষ্ণাঙ্গ আইনপ্রণেতা জোসেফ রেইনির পথ ধরেই এবার স্পিকারের আসনে বসতে চলেছেন তিনি।

সূত্র: এপি

/এএ/
সম্পর্কিত
গাজায় চিকিৎসাসেবা দেওয়া মুসলিম সার্জন আদম হামাভির ঐতিহাসিক জয়
বিবেক রামাস্বামীকে হারিয়ে ওহাইয়োর নতুন গভর্নর ডেমোক্র্যাট অ্যামি অ্যাক্টন
কমান্ডারদের ওপর হামলা হলে ‘শত্রু নেতাদের’ হত্যার হুমকি ইরানের
সর্বশেষ খবর
কেরালায় প্রকৃতির কোলে বিনামূল্যে জলকেলি
কেরালায় প্রকৃতির কোলে বিনামূল্যে জলকেলি
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের আবার পরীক্ষা, তারিখ ঘোষণা
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের আবার পরীক্ষা, তারিখ ঘোষণা
নায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
নায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
নির্বাচনের ১০ মাসেও এমপি পায়নি একটি আসনের ৬ লাখ মানুষ
নির্বাচনের ১০ মাসেও এমপি পায়নি একটি আসনের ৬ লাখ মানুষ
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত