রিপাবলিকানদের হারে ৬ হাজার কোটি ডলারের বেশি হারালেন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক
০৪ নভেম্বর ২০২৬, ২১:১০ আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ২১:১০

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টিকে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে সহায়তা করতে প্রায় ৪৪ কোটি ৬০ লাখ ডলার খরচ করেও শেষ পর্যন্ত বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। নির্বাচনে রিপাবলিকানরা পরাজিত হওয়ায় মাস্কের ৬০ বিলিয়ন বা ৬ হাজার কোটি ডলারের বেশি লোকসান হয়েছে বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস।

টেক্সাস অঙ্গরাজ্যকে মূল লক্ষ্য করে মাস্ক প্রচুর রাজনৈতিক অর্থায়ন করলেও তা কাঙ্ক্ষিত ফলাফল আনতে পারেনি। নির্বাচনের রাতে মাস্ক অন্যতম বড় আর্থিক ক্ষতিগ্রস্ত ব্যক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন এবং তার ব্যবসায়িক শেয়ারের দরপতন এই লোকসানকে আরও বাড়িয়ে দিয়েছে। প্রাথমিক লেনদেনে টেসলার শেয়ার ৫.৭ শতাংশ এবং স্পেসএক্সের শেয়ার ৭.৬ শতাংশ দরপতনের শিকার হয়।

ওয়াশিংটন পোস্টের হিসাব অনুযায়ী, রিপাবলিকান প্রচারাভিযানে মাস্ক ৪৪ কোটি ৬০ লাখ ডলার ঢেলেছিলেন। এর বড় একটি অংশ ব্যয় হয়েছিল টেক্সাসের সিনেট প্রতিদ্বন্দ্বিতায়। এই নির্বাচনি ফলাফল টেসলা ও স্পেসএক্স একীভূত করার মাস্কের উচ্চাভিলাষী পরিকল্পনাকেও জটিল করে তুলতে পারে।

ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত কংগ্রেস আগামী ২০২৯ সালের জানুয়ারিতে ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার আগে এই দুই কোম্পানির সম্ভাব্য একীকরণ প্রক্রিয়া নিয়ে কড়া নজরদারি বাড়াতে পারে। তবে আইনপ্রণেতাদের এই চুক্তি সরাসরি আটকে দেওয়ার ক্ষমতা থাকবে না।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটদের জয়ের পর নেতানিয়াহুকে সরাতে আরও একাট্টা বিরোধীরা
‘ট্রাম্প এখনও আপনাদের প্রেসিডেন্ট’, কেন লিখলো হোয়াইট হাউস
সর্বশেষ খবর
ডিসেম্বরে নতুন মজুরি কাঠামোর আশ্বাস: তবুও কেন ‘অনিশ্চয়তায়’ শ্রমিকরা
ডিসেম্বরে নতুন মজুরি কাঠামোর আশ্বাস: তবুও কেন ‘অনিশ্চয়তায়’ শ্রমিকরা
সাংবাদিক রাজীব ঘোষকে ডিবি অফিসে নেওয়ার ঘটনায় এটিজেএফবি’র উদ্বেগ
সাংবাদিক রাজীব ঘোষকে ডিবি অফিসে নেওয়ার ঘটনায় এটিজেএফবি’র উদ্বেগ
এইচএসসিতে খারাপ রেজাল্ট, শিক্ষার্থীদের জন্য প্রশাসনের মাইকিং
এইচএসসিতে খারাপ রেজাল্ট, শিক্ষার্থীদের জন্য প্রশাসনের মাইকিং
অভিবাসন, অধিকার ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাসের নতুন কমিটি
অভিবাসন, অধিকার ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাসের নতুন কমিটি
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
ধানক্ষেতে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সেখানেই স্বামী-স্ত্রীকে হত্যা
ধানক্ষেতে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সেখানেই স্বামী-স্ত্রীকে হত্যা
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
৭ নভেম্বর ঘিরে সরকারের ব্যাপক কর্মসূচি, থাকছে সাধারণ ছুটি
৭ নভেম্বর ঘিরে সরকারের ব্যাপক কর্মসূচি, থাকছে সাধারণ ছুটি