পদত্যাগ না করলে প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনবেন রিপাবলিকান আইনপ্রণেতা

আন্তর্জাতিক ডেস্ক
০৫ নভেম্বর ২০২৬, ১০:৪৫ আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪৫

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পদত্যাগ না করলে তার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব উত্থাপন করবেন রিপাবলিকান প্রতিনিধি থমাস বেশি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, একটিমাত্র পরিস্থিতির ক্ষেত্রে আমি অভিশংসনের ধারাগুলো পুনরায় আনব না: হেগসেথ পদত্যাগ করলে।

থমাস বেশি জানান, আগামী সপ্তাহে কংগ্রেসের অধিবেশন বসলে তিনি প্রতিনিধি পরিষদে এই ভোট নিশ্চিত করবেন। একাধিক রিপাবলিকান সূত্রের বরাতে সিএনএন জানায়, এই প্রস্তাব পাস হতে পারে বলে তারা ধারণা করছেন। বেশি বলেন, আপনারা শুধু একটি বিষয়ে এত বাজেভাবে নির্বাচন পণ্ড করেননি... প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্ধ অনুসারী বলয় থেকে বেরিয়ে এলে এটি সম্পূর্ণ এড়ানো যেত।

হোয়াইট হাউসের কর্মকর্তাদের মতে, ট্রাম্প তার সহযোগীদের বলেছেন যে হেগসেথের উচিত অভিশংসন ও তার সিদ্ধান্ত গ্রহণের যেকোনও তদন্তের বিরুদ্ধে লড়াই করা। যদিও ট্রাম্প নিজেই সাংবাদিকদের জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী খুব ভালো কাজ করছেন।

পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল বলেন, হেগসেথ রাজনৈতিক স্বার্থ উদ্ধার বা ভিত্তিহীন তদন্ত করতে চাওয়া রাজনীতিকদের ভয়ে পিছু হটবেন না বা দমে যাবেন না। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদের শেষ পর্যন্ত পেন্টাগন পরিচালনায় হেগসেথ শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করেছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এএ/
সম্পর্কিত
ভোটে হারের পর হেগসেথের পাশে ট্রাম্প, তবে অপসারণের গুঞ্জন তুঙ্গে
ডেমোক্র্যাটদের জয়ে ইউক্রেনে সহযোগিতা বাড়ার আশা জেলেনস্কির
ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
একসঙ্গে ৮টি পিস্তল দেখানো কে এই ‘বুলেট হৃদয়’
একসঙ্গে ৮টি পিস্তল দেখানো কে এই ‘বুলেট হৃদয়’
একই ধরনের রিলস ও পোস্টে বিরক্ত? ইনস্টাগ্রাম অ্যালগরিদম রিসেটের উপায় জেনে নিন
একই ধরনের রিলস ও পোস্টে বিরক্ত? ইনস্টাগ্রাম অ্যালগরিদম রিসেটের উপায় জেনে নিন
আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরিতে ছাড়ালো ২ লাখ ২৯ হাজার টাকা
আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরিতে ছাড়ালো ২ লাখ ২৯ হাজার টাকা
মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম