হাইতিতে পুলিশি অভিযানে নিহত ৩৪

আন্তর্জাতিক ডেস্ক
২০ নভেম্বর ২০২৬, ১৭:২২ আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১৭:২২

হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের দক্ষিণাঞ্চলে পুলিশের অভিযানে অন্তত ৩৪ জন সন্দেহভাজন গ্যাং সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার সশস্ত্র গ্যাংগুলোর বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালানোর পর এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

হাইতির জাতীয় পুলিশের ভাষ্য, শহরের আবাসিক এলাকা মার্তিসাঁতে এ অভিযান চালানো হয়। এতে কোনও পুলিশ সদস্য বা বেসামরিক নাগরিক আহত হননি। পোর্ট-অ-প্রিন্সের বৃহত্তর মহানগর এলাকায় প্রায় ৩০ লাখ মানুষের বসবাস। সশস্ত্র গ্যাংগুলো রাজধানী ও আশপাশের বিস্তীর্ণ অঞ্চল নিয়ন্ত্রণ করছে।

গত মাসে এল সালভাদরের সেনা মোতায়েনের পর থেকে হাইতিতে ভারী অস্ত্রধারী গ্যাংগুলোর বিরুদ্ধে নিরাপত্তা অভিযান জোরদার হয়েছে। এসব অভিযানে মোট কতজন হতাহত হয়েছেন, তা জানায়নি কর্তৃপক্ষ। তবে জাতিসংঘের হিসাব অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে নিরাপত্তা অভিযানে ২ হাজার ২৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩০০ জনের বেশি বেসামরিক নাগরিক।

হাইতির পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছে। এতে ধোঁয়ার বিশাল কুণ্ডলির মধ্যে একটি ভবন ধসে পড়তে দেখা যায়। সড়কের বিন্যাস, ভবন ও আশপাশের সবুজের সঙ্গে স্যাটেলাইট চিত্রের মিল খুঁজে ভিডিওটি মার্তিসাঁতে ধারণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে রয়টার্স।

নিরাপত্তা বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, মার্তিসাঁতের দক্ষিণ-পশ্চিমাঞ্চল গ্রান রাভিন, তি বুয়া ও ফাইভ সেগন্ড গ্যাংয়ের প্রভাবাধীন। এসব গ্যাং যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত ভিভ আনসাম জোটের সদস্য।

পুলিশ জানিয়েছে, সরকারের টাস্কফোর্সের সঙ্গে যৌথভাবে অভিযানটি পরিচালনা করা হয়েছে। ব্ল্যাকওয়াটারের প্রতিষ্ঠাতা এরিক প্রিন্স পরিচালিত একটি বেসরকারি সামরিক ঠিকাদারি প্রতিষ্ঠানের সহায়তায় বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করে অভিযান চালায় এই টাস্কফোর্স।

অভিযানে এল সালভাদরের কোনও সেনাসদস্য অংশ নেননি বলে জানিয়েছে হাইতির পুলিশ। এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি এল সালভাদরের সরকার। গত ১৮ অক্টোবর জাতিসংঘ-সমর্থিত একটি মিশনের চার সদস্য নিখোঁজ হওয়ার পর হাইতিতে ২ হাজার সেনা মোতায়েন করে এল সালভাদর। এরপর থেকে দেশটির প্রেসিডেন্ট নায়িব বুকেলে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন অভিযানের নাটকীয় ভিডিও প্রকাশ করেছেন।

তবে বিশ্লেষকেরা সতর্ক করে বলেছেন, দীর্ঘ মেয়াদে অভিযান চালানো এলাকায় নিয়ন্ত্রণ ধরে রাখার পরিকল্পনা না থাকলে গ্যাংবিরোধী এসব হামলা উল্টো বেসামরিক মানুষের জন্য বিপদ ডেকে আনতে পারে।

/এসএইচএম/
সম্পর্কিত
মেক্সিকোয় মহাসড়কের পাশে উড়োজাহাজ বিধ্বস্ত
আন্তর্জাতিক আদালতের রায়ের প্রতিক্রিয়ায় যা বললো মিয়ানমার
ভারতকে ‘সাইড প্লেয়ার’ বললেন রাহুল, পাল্টা বিজেপির ‘পাকিস্তানপ্রেমী’ খোঁচা
সর্বশেষ খবর
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি
রাজধানীতে নাশকতার চেষ্টাকালে পেট্রোলভর্তি পলিথিনের গোলা উদ্ধার, গ্রেফতার ৩
রাজধানীতে নাশকতার চেষ্টাকালে পেট্রোলভর্তি পলিথিনের গোলা উদ্ধার, গ্রেফতার ৩
দোলনায় দোলা শুধু আনন্দ নয়, শরীরেরও উপকার
দোলনায় দোলা শুধু আনন্দ নয়, শরীরেরও উপকার
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
সর্বাধিক পঠিত
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের
ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের