আফগানিস্তানে বিদেশিদের আবাসিক এলাকায় তালেবান হামলায় নিহত ৩

বিদেশ ডেস্ক
০১ আগস্ট ২০১৬, ১১:১০আপডেট : ০১ আগস্ট ২০১৬, ১১:১০

আফগানিস্তানে বিদেশিদের আবাসিক এলাকায় তালেবান হামলাআফগানিস্তানের রাজধানী কাবুলে বিদেশি ঠিকাদারদের আবাসিক এলাকায় তালেবানরা হামলা চালিয়েছে। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে এ হামলা চালানো হয়। হামলায় এক পুলিশ ও দুই হামলাকারী নিহত হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

কাবুল পুলিশের প্রধান আবদেল রহমান রাহিমি জানান, একটি লরিবোমা আবাসিক এলাকাটির উত্তর দিকের ফটকে বিস্ফোরিত হয়। এরপর দুই হামলাকারী ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে এক পুলিশ ও দুই হামলাকারী নিহত হয়েছে। বন্দুকযুদ্ধ শেষ হয়েছে। আবাসিক এলাকায় থাকা কেউ আহত হননি।

তিনি জানান, কয়েক ঘণ্টা ধরে চলা বন্দুকযুদ্ধে আরও তিন পুলিশ আহত হয়েছেন।

এর আগে তালেবানরা দাবি করেছিল, তাদের বেশ কয়েকজন এলাকাটিতে প্রবেশের জন্য লড়াই করছে।  

বিবিসির প্রতিবেদক কাবুল থেকে জানিয়েছেন, আরেক পুলিশ আহত হয়েছেন। উত্তরের ফটকটি বেশ সুরক্ষিত। তিন বছর আগে জঙ্গিরা এখানে হামলা চালিয়েছিল।

বিস্ফোরণের পর কাবুলের বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ইনামুল্লাহ খান জানান, আমি ঘুমাতে যাওয়ার আগেই বিস্ফোরণ ঘটে। বিদ্যুৎ চলে যায়। এটা ছিল খুব বড় ধরনের বিস্ফোরণ।

এর আগে গত সপ্তাহে তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) এর দুটি আত্মঘাতী হামলায় কাবুল ৮০ জন নিহত ও ২৩০ জন আহত হয়েছিলেন। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম