উ. কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের পক্ষে জাতিসংঘ

বিদেশ ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৩৪আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৩৪

জাতিসংঘ-উত্তর-কোরিয়াউত্তর কোরিয়া পঞ্চম পারমাণবিক পরীক্ষা চালানোর পর দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপে তাৎক্ষণিকভাবে কাজ শুরু করার ব্যাপারে একমত হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। শুক্রবার এক রুদ্ধদ্বার বৈঠকে নিরাপত্তা পরিষদ উ. কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কঠোর নিন্দা জানায়। নিরাপত্তা পরিষদ জাতিসংঘ সনদের ৪১ অনুচ্ছেদ অনুযায়ী একটি নতুন নিষেধাজ্ঞা আরোপের খসড়া প্রস্তাবের কাজ শুরু করতে একমত হয়েছে।

নিউজিল্যান্ডের দূত গেরার্ড ভ্যান বোহেমেন বলেন, নিরাপত্তা পরিষদের সদস্যরা প্রস্তাবের ৪১ অনুচ্ছেদ অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিতে অবিলম্বে কাজ শুরু করবে । তিনি বর্তমানে পরিষদের পর্যায়ক্রমিক প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।

উত্তর কোরিয়া শুক্রবার সফলভাবে তাদের পঞ্চম পারমাণবিক বোমার পরীক্ষা চালায়। এর শক্তি ১০ কিলোটিন। দক্ষিণ কোরিয়ার ভাষ্য, পরীক্ষাটি উত্তর কোরিয়ার এ যাবৎকালের সবচেয়ে বড় পরীক্ষা। এর ফলে দেশটি উল্লেখযোগ্য পারমাণবিক অস্ত্র তৈরির পথে অগ্রগতি অর্জন করেছে বলে আশঙ্কা তৈরি হয়েছে। দ. কোরিয়া, যুক্তরাষ্ট্র, জাপান, রাশিয়া ও চীন সবাই এ পরীক্ষার নিন্দা জানিয়েছে।

উ. কোরিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ব্যাপারে দেশটির মিত্র চীনের বাধা সত্ত্বেও বিষয়টি নিয়ে আলোচনার জন্য জাপান, দ. কোরিয়া ও যুক্তরাষ্ট্রের অনুরোধে পরিষদ বৈঠকে বসে।

বৈঠকের পর চীনের দূত লিউ জেইয়ি বলেন, সব পক্ষকে পারস্পরিক উস্কানি এবং পরিস্থিতিকে আরও গুরুতর করতে পারে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।

২০০৬ সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালানোর পর উ. কোরিয়ার ওপর এ পর্যন্ত পাঁচবার জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপীয় ভূতাত্ত্বিক সংস্থাগুলো শুক্রবার সকালে উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষাস্থলের কাছে ৫ দশমিক ৩ মাত্রার ভূকম্পন শনাক্ত করে। এরপরই সন্দেহ হয়, পিয়ংইয়ং পঞ্চম পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে। এরপর উ. কোরিয়া পঞ্চম পারমাণবিক পরীক্ষা চালানোর দাবি করে।

অতীতেও সংশ্লিষ্ট এলাকার প্রায় কাছাকাছি তীব্রতার একাধিক ভূকম্পনের পর দেখা যায়, উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। গত ৬ জানুয়ারি চতুর্থ পারমাণবিক বোমার পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এর আগে ২০০৬, ২০০৯ ও ২০১৩ সালে তিন দফায় পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালায় পিয়ংইয়ং। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের