আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নির্মাণের দ্বারপ্রান্তে উত্তর কোরিয়া

বিদেশ ডেস্ক
০১ জানুয়ারি ২০১৭, ১৮:৪৯আপডেট : ০২ জানুয়ারি ২০১৭, ১৬:৪১

উত্তর কোরীয় নেতা কিম জং উন জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নির্মাণ চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। রবিবার ইংরেজি নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা বার্তায় দেশটির নেতা কিম জং উন জানিয়েছেন, উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার চূড়ন্তা পর্যায়ে রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

কিম জং উন বলেন, সর্বাধুনিক সরঞ্জামের উপাদান নিয়ে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষার জন্য গবেষণা ও উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে চলছে। আইসিবিএম রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণের প্রস্তুতি শেষ পর্যায়ের দিকে।

২০১৬ সালে উত্তর কোরিয়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। তবে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সামরিক বিশেষজ্ঞদের ধারণা, এসব ক্ষেপণাস্ত্র স্বল্প পাল্লার। পারমাণবিক ওয়ারহেড যুক্ত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করার সামর্থ্য উত্তর কোরিয়ার নেই। এ সক্ষমতা অর্জন করতে দেশটির আরও বেশ কয়েক বছর লাগতে পারে।

জাতিসংঘ ২০০৬ সাল থেকেই উত্তর কোরিয়ার পারমাণবিক বোমা ও ক্ষেপণাস্ত্র নির্মাণ ও পরীক্ষার কাজে নিষেধাজ্ঞা জারি করেছে। গত বছরের ৯ সেপ্টেম্বর পঞ্চম বারের মতো পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানোর নিষেধাজ্ঞা আরও কঠোর করে জাতিসংঘ।

ফেব্রুয়ারিতে উত্তর কোরিয়া মহাশূন্যে একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে। এটাকে পারমাণবিক সক্ষমতা অর্জনে উত্তর কোরিয়ার সুদূরপ্রসারি পরিকল্পনা হিসেবে মনে করা হচ্ছে।  সূত্র: আল-জাজিরা।

/টিকে/এএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান