পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ২০

বিদেশ ডেস্ক
০৮ জানুয়ারি ২০১৭, ২০:২৭আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ২৩:৩৩

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ২০ পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত ও অপর ২৯ জন আহত হয়েছে। রবিবার এ দুটি দুর্ঘটনা ঘটে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, পাঞ্জাবের সোহাওয়া এলাকায় একটি কার ও একটি যাত্রিবাহী ভ্যানের সংঘর্ষে ১৪ নিহত ও অপর ৯ জন আহত হয়।

পুলিশ জানায়, পাঞ্জাবের প্রধান গ্রান্ড ট্রাঙ্ক রোডে একটি প্রাইভেট কারের চাকা বার্স্ট হয়ে পাশ দিয়ে যাওয়া একটি যাত্রিবাহী ভ্যানের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের ৮ জন পুরুষ, ৪ জন নারী ও দুটি শিশু রয়েছে।

পৃথক সড়ক দুর্ঘটনায় পাঞ্জাবের সাহিওয়াল জেলায় দুর্ঘটনায় ৬ জন নিহত ও অপর ২০ আহত হয়েছে। অতিরিক্ত গতিতে চলমান একটি বাস একটি ট্রেইলারের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধারকারী টিমের সদস্যরা কাছের হাসপাতালে নিয়ে গেছে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ এ দুই দুর্ঘটনায় হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের সম্ভাব্য সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদানের নির্দেশ দিয়েছেন। সূত্র: ডন।

/এএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম