ইন্দোনেশিয়ায় ভূমিধসে অন্তত ১১ জনের মৃত্যু

বিদেশ ডেস্ক
০১ এপ্রিল ২০১৭, ২০:০৪আপডেট : ০১ এপ্রিল ২০১৭, ২০:০৬

ইন্দোনেশিয়ায় ভূমিধসে অন্তত ১১ জনের মৃত্যু ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় জাভা প্রদেশে ভূমিধসে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। শনিবার পনোরোগো জেলার বানারান গ্রামে এ ভূমিধসের ঘটনা ঘটে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ভারি বৃষ্টিপাতের কারণে এ ভূমিধসের ঘটনা ঘটে। ভূমিধসে বানারান গ্রামের অন্তত ৩০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, নিরাপত্তা বাহিনী ও জরুরি সেবার কর্মীরা মাটি চাপা পড়াদের উদ্ধারে অভিযান শুরু করেছেন। স্থানীয়দের অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, মাটি চাপা পড়া মানুষরা একটি পাহাড়ের পাদদেশে আদা চাষ করতেন।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক কর্মকর্তা সুতোপো পুরউ টেলিফোনে বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, মাটি চাপা পড়াদের উদ্ধার ও অনুসন্ধান অভিযান চলছে। ঘটনাস্থলে প্রবেশ অনেক কঠিন হওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। এক্ষেত্রে জরুরিভাবে ভারী যন্ত্রপাতি প্রয়োজন। সূত্র:  বিবিসি, সিনহুয়া।

/এএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের