আফগানিস্তানে চালু হলো নারীদের টেলিভিশন চ্যানেল

বিদেশ ডেস্ক
১৯ মে ২০১৭, ১৮:২৪আপডেট : ১৯ মে ২০১৭, ১৮:২৫

আফগানিস্তানে চালু হলো নারীদের টেলিভিশন চ্যানেল আফগানিস্তানে শুধু নারীদের জন্য একটি টেলিভিশন চ্যানেল চালু হয়েছে। দেশটির সংবাদ জগতে নারীদের জন্য এটাই প্রথম একটি পূর্ণাঙ্গ চ্যানেল। জ্যান টিভি (নারীদের টেলিভিশন) নামের এই চ্যানেলটি রবিবার চালু হয়। এই চ্যানেলের সংবাদ উপস্থাপক থেকে প্রযোজক সবাই নারী। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আফগানিস্তানে বিভিন্ন ক্ষেত্রেই পুরুষদের প্রাধান্য। সংবাদমাধ্যমও এক্ষেত্রে ব্যতিক্রম নয়। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে নারী সংবাদ পাঠিকাকে উপস্থিত হতে দেখা গেলেও নারীদের জন্য পূর্ণাঙ্গ একটি চ্যানেল বিরাট উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

চ্যানেলটির উদ্বোধনী সম্প্রচারে নারীদের ওপর সহিংসতার কারণ ও আফগান নারী সমাজে পরিবর্তনের বিষয়টি গুরুত্ব তুলে ধরা হয়েছে।

চ্যানেলটিতে প্রযোজক হিসেবে কাজ করছেন ২০ বছরের খাতিরা আহমাদি। তিনি বলেন, নারীদের জন্য টেলিভিশন চালু হওয়ায় আমি খুব খুশি। কারণ আমাদের সমাজের নারীরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন নয়। এই চ্যানেলটি নারীদের নিজেদের অধিকার রক্ষায় সোচ্চার হতে সহযোগিতা করবে।

উদ্যোক্তা হামিদ সামার জ্যান টিভি গড়ে তুলেছেন। তিনি জানান, কাবুলের মতো বড় শহরগুলোর নারীদের কথা বিবেচনা করেই চ্যানেলটি চালু করা হয়েছে। কারণ এসব শহরের নারীরা নিজেদের জীবন সংশ্লিষ্ট খবর ও আলোচনা শুনতে আগ্রহী।

হামিদ সামার বলেন, ‘নারীদের অধিকার ও সংবাদমাধ্যমের অধিকার অনেক কথা হচ্ছে। কিন্তু নারীদের জন্য বিশেষ কিছু করতে কখনও দেখি। তাই আমরা চ্যানেলটি গড়ে তুলেছি।’

এই চ্যানেলটি কম দামি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করছে। কাবুলে চ্যানেলটির স্টুডিও রয়েছে। মূলত চ্যানেলটি বিভিন্ন ধরনের টক শো এবং স্বাস্থ্য ও সংগীত বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান প্রচার করবে।

চ্যানেলটিতে তরুণ নারীদের নিয়োগ দেওয়া হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীদের। তবে চ্যানেলটিতে ১৬ জন পুরুষ টেকনিশিয়ান রয়েছেন। যারা পর্দার আড়ালে কাজ করেন। গ্রাফিক্স, ক্যামেরা চালানো ও সম্পাদনা এবং নারী সহকর্মীদের প্রশিক্ষণ দেন এসব পুরুষকর্মী। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম