পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে ৪ পুলিশ নিহত

বিদেশ ডেস্ক
১৩ জুলাই ২০১৭, ১৭:১০আপডেট : ১৩ জুলাই ২০১৭, ১৭:৩৯

পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে ৪ পুলিশ নিহত পাকিস্তানের কোয়েটা ইসলামপন্থী বন্দুকধারীর গুলিতে ৪ পুলিশ নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এই হামলাটির দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান ও আইএস উভয় জঙ্গি গোষ্ঠী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বন্দুকধারীর হামলায় পুলিশ সুপার মুবারক শাহ (৫৬) নিহত হয়েছেন। নিহত অন্য তিন পুলিশ সদস্য তার পাহারায় নিযুক্ত ছিলেন।

কোয়েটা পুলিশের এক কর্মকর্তা মোহাম্মদ সুলতান জানান, থানায় আসার পথে বন্দুকধারীরা এ হামলা চালায়। চার বন্দুকধারী মোটরসাইকেলে চড়ে এই হামলা চালায়। পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন। অপর এক পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এই হামলার নিন্দা জানিয়েছেন।

এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবানের একটি শাখা, জামাত-উল-আহরার। আবার আমাক নিউজ এজেন্সির ওয়েবসাইটে হামলার দায় স্বীকার করেছে আইএস। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম