৪ বছরে নওয়াজ পাকিস্তানের ঋণ বাড়িয়েছেন সাড়ে তিন হাজার কোটি ডলার

বিদেশ ডেস্ক
৩০ জুলাই ২০১৭, ২১:২১আপডেট : ৩১ জুলাই ২০১৭, ১২:৪১

৪ বছরে নওয়াজ পাকিস্তানের ঋণ বাড়িয়েছেন সাড়ে তিন হাজার কোটি ডলার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সরকার চার বছরে দেশটির ঋণের পরিমাণ সাড়ে তিন হাজার কোটি ডলার বাড়িয়েছেন। আগের ঋণ শোধ ও বিনিয়োগকারীদের জন্য অর্থনৈতিক স্থিতিশীলতার পরিবেশ বজায় রাখার মতো পর্যাপ্ত বিদেশি মুদ্রার রিজার্ভ নিশ্চিত করতে নতুন এসব ঋণ নেওয়া হয়েছিল। পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে নওয়াজ সরকারের এ ঋণের তথ্য তুলে ধরা হয়েছে।

সম্পদের বিস্তারিত তথ্য গোপন করার অভিযোগে ২৮ জুলাই নওয়াজকে অযোগ্য ঘোষণা করে পাকিস্তানের সুপ্রিমকোর্ট। প্রদর্শিত আয়ের উৎসের তুলনায় সম্পদের পরিমাণ ৯১ গুণ বেশি হওয়ার কারণে পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক দারকেও অযোগ্য ঘোষণা করা হয়েছে এবং অ্যাকাউন্টিবিলিটি কোর্টের মুখোমুখি হতে হচ্ছে।

অর্থ মন্ত্রণালয়ের এক পরিসংখ্যানের বরাত দিয়ে এক্সপ্রেস ট্রিবিউন জানায়, ২০১৩ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত এই ঋণ নিয়েছে নওয়াজ সরকার। এর মধ্যে প্রায় অর্ধেকই অর্থাৎ প্রায় ১৭ বিলিয়ন ডলার ব্যবহার করা হয়েছে আগের ঋণ পরিশোধের কাজে। দেশটির মোট বিদেশি ঋণ ও দেনার খাতায় নওয়াজ সরকার যুক্ত করেছে নিট ১ হাজার ৮শ কোটি ডলার। এর আগে পাকিস্তানের কোনও সরকার এতো বেশি পরিমাণ ঋণ নেয়নি।  

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এক প্রতিবেদনকে উদ্ধৃত করে এক্সপ্রেস ট্রিবিউন আরও জানায়, ২০১৩ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত পাকিস্তানের মোট বিদেশি ঋণের পরিমাণ ৩০ শতাংশ বেড়ে ৭ হাজার ৯২০ কোটি ডলারে দাঁড়িয়েছে। ২০১৬-১৭ অর্থ বছরে নওয়াজ সরকার ১ হাজার ১০ কোটি ডলার ঋণ নিয়েছে। আর পরিশোধ হয়েছে প্রায় ৫০০ কোটি ডলার।

এছাড়া নওয়াজ সরকারের এক বছরে নেওয়া সর্বোচ্চ ঋণের পরিমাণও ১ হাজার ১০ কোটি ডলার। যা পাকিস্তানের জন্য রেকর্ড পরিমাণ। পাকিস্তানের ৭০ বছরের ইতিহাসে কোনও সরকারের এক বছরে এত বেশি ঋণ নেয়নি। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন।

/এফইউ/এএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম