দুই সপ্তাহে নোম্যান্স ল্যান্ডে ৪০০ রোহিঙ্গা শিশুর জন্ম

বিদেশ ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০১৭, ২০:১৯আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ২০:২২

মিয়ানমারের সরকারি বাহিনীর নৃশংস অভিযান থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে এসেছে চার লাখের বেশি রোহিঙ্গা। নোম্যান্স ল্যান্ড আটকা পড়েছে আরও অনেক রোহিঙ্গা। তাদের মধ্যে রয়েছে গর্ভবতী রোহিঙ্গা নারীও। সহিংসতা শুরুর গত ১৫ দিনে এই নোম্যান্স ল্যান্ডেই পৃথিবীর আলো দেখেছে প্রায় ৪০০ রোহিঙ্গা শিশু।

দুই সপ্তাহে নোম্যান্স ল্যান্ডে ৪০০ রোহিঙ্গা শিশুর জন্ম

আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ও প্রতিবেদনগুলো থেকে জানা গেছে, রোহিঙ্গারা জীবনের ভয়ে নোম্যান্স ল্যান্ডের আশপাশে লুকিয়ে আছে। সবচেয়ে বেশি বিপাকে রয়েছে গর্ভবতী নারীরা। জীবনের ঝুঁকি নিয়ে সেখানেই সন্তান প্রসব করতে হচ্ছে তাদের। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের দাবি, ১৫ দিনে জন্ম নিয়েছে ৪০০ রোহিঙ্গা শিশু।

এমনই এক রোহিঙ্গা নারী হামিদা। গর্ভবতী অবস্থায় জীবন বাঁচাতে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টা ছিল তার। প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ হামিদার গর্ভে থাকা সেই অনাগতের ভূমিষ্ঠ হওয়ার খবর দিয়েছে। জানিয়েছে, সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে গিয়ে, পথের মধ্যেই দেশহীন-নাগরিকত্বহীন, আশা-স্বপ্ন-ভবিষ্যতহীন আরেক মানব শিশুর জন্ম হয়েছে।

শিশুটির জন্মের সময় সেখানে ছিলে কোনো ডাক্তার বা হাসপাতাল। আদিম প্রক্রিয়ায় সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছে হামিদা। ব্যথার কথা বলে বোঝানো যাবে না। কোনও ডাক্তার নেই, কোনও ওষুধ নেই। তীব্র ব্যথা...’ এভাবেই পরিস্থিতির বর্ণনা হাজির করে হামিদা।

তার মতো অনেক অসহায় নারীই বিপজ্জনক অবস্থায় তাদের সন্তানদের আলোর মুখ দেখিয়েছে। গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা গেছে, সুরাইয়া সুলতানা নামে আরেক নারীর কথা। বিজিবি সদস্যদের সহায়তায় একটি নৌকায় সে কন্যা সন্তানের মা হয়। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।

বাংলাদেশের একটি রোহিঙ্গা ক্যাম্পের কর্মকর্তা  মো. মমিনুল হক গার্ডিয়ানকে জানান, সুরাইয়ার মতো অনেককেই তারা সহায়তা করেছেন, যাদের অবস্থা ছিল খুবই সংকটাপন্ন।

মমিনুল আরও বলেন, আমরা অসহায় মানুষদের সহায়তায় সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু সবকিছু এখন আমাদের ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।

ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থনি লেক জানিয়েছেন, সীমান্তের দুই পাশেই ভয়াবহ পরিস্থিতিতে রয়েছে মা ও শিশুরা। তাদের জরুরি সহায়তা প্রয়োজন।

/এমএইচ/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম