রোহিঙ্গাদের উল্লেখ না করেই বাস্তুচ্যুতদের ফেরার আহ্বান মিয়ানমারের সেনাপ্রধানের

বিদেশ ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০১৭, ২২:১৩আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ২২:১৫

মিয়ানমারের সেনাবাহিনীর প্রধান সিনিয়র জেনারেল মিন অং হিলাইং রাখাইনে অভ্যন্তরীণভাবে উদ্বাস্তু হওয়া মানুষদের বাড়িতে ফেরার আহ্বান জানিয়েছেন। তবে সেনাবাহিনীর ক্লিয়ারেন্স অপারেশনের নৃশংসতায় বাংলাদেশে পালিয়ে আসা ৪ লাখ ২২ হাজার রোহিঙ্গাদের বিষয়ে কোনও কথা বলেননি। বৃহস্পতিবার সহিংসতা কবলিত রাখাইন পরিদর্শনের সময় দেওয়া এক ভাষণে তিনি এ আহ্বান জানান।

রোহিঙ্গাদের উল্লেখ না করেই বাস্তুচ্যুতদের ফেরার আহ্বান মিয়ানমারের সেনাপ্রধানের

সহিংসতা শুরু হওয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো রাখাইন আসেন মিয়ানমারের সেনাপ্রধান। বৃহস্পতিবার দেওয়া ভাষণে তিনি বলেন, ২৫ আগস্ট রোহিঙ্গা বিদ্রোহীদের সমন্বিত হামলার পর সেনাবাহিনী পরিস্থিতি যতোটা সম্ভব ভালোভাবে মোকাবিলা করছে।

সেনাবাহিনীর সদস্য, কর্মকর্তা ও কয়েকজন উদ্বাস্তুদের উপস্থিতিতে দেওয়া ভাষণে মিয়ানমারের সেনা প্রধান রোহিঙ্গাদের জাতিগত নিধনের বিষয়ে কোনও কথা বলেননি। তিনি বলেন, আমাদের জাতীয় গোত্রের লোকদের পুনর্বাসনের জন্য প্রথমে তাদেরকে নিজ গ্রামে ফিরে আসতে হবে।

জাতীয় গোত্র বলে মিয়ানমার আনুষ্ঠানিকভাবে যেসব জাতিসত্ত্বাকে স্বীকৃতি দেয় সেসব জাতির উদ্বাস্তু লোকদের ফেরার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান। রোহিঙ্গা মিয়ানমারের স্বীকৃতি কোনও জাতিগোষ্ঠী নয়। বরং তাদের অবৈধ বাঙালি অভিবাসী হিসেবে আখ্যায়িত করে মিয়ানমার।

সিনিয়র জেনারেল বলেন, গুরুত্বপূর্ণ হলো আমাদের মানুষদের নিজেদের এলাকায় পাওয়া। নিজেদের ভূখণ্ড আমাদের জাতীয় জাতি দ্বারা নিয়ন্ত্রিত হওয়া প্রয়োজন। কোনও মানুষ যদি আমাদের জাতীয় গোত্রের না হয় তাহলে তাদের জন্য আমরা কিছু করতে পারব না। এই ভূমিতে তাদেরই (জাতীয় গোত্র) অধিকার রয়েছে।

ভাষণে তিনি রাজ্যের উত্তরাঞ্চলের মুসলিম গ্রামগুলো  থেকে পালিয়ে যাওয়া মানুষদের বিষয়েও কিছু উল্লেখ করেননি। এসব গ্রামের প্রায় অর্ধেক জ্বালিয়ে ছারখার করে দেওয়া হয়েছে এবং পরিত্যক্ত হয়ে পড়েছে। বাংলাদেশে থাকা রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার বিষয়েও সেনাপ্রধান কিছু উল্লেখ করেননি।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের