পাকিস্তানে স্ত্রীর দেওয়া বিষ মেশানো লাচ্ছি খেয়ে স্বামীসহ ১৩ জনের মৃত্যু

বিদেশ ডেস্ক
৩১ অক্টোবর ২০১৭, ২০:৫৫আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ২০:৫৭

ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ার পর পাকিস্তানের এক তরুণীর বিরুদ্ধে শ্বশুরবাড়ির লোকদের বিষ মেশানো লাচ্ছি খাইয়ে স্বামীসহ ১৩ জনকে হত্যার অভিযোগ উঠেছে।

পাকিস্তানে স্ত্রীর দেওয়া বিষ মেশানো লাচ্ছি খেয়ে স্বামীসহ ১৩ জনের মৃত্যু

মুজাফফরগড় জেলার পুলিশ কর্মকর্তারা জানান, আসিয়া বিবি নামে ওই তরুণীকে তার কথিত প্রেমিকসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, চলতি বছরের সেপ্টেম্বর মাসে আসিয়াকে জোর করে পারিবারিকভাবে বিয়ে দেওয়া হয়। এর পর গত সপ্তাহে সে তার স্বামীকে বিষ মেশানো দুধ খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু সে চেষ্টা সফল হয়নি। পরে আসিয়া দই দিয়ে তৈরি লাচ্ছিতে ওই বিষ মিশিয়ে দেয় এবং স্বামীর পরিবারের সবাইকে তা পরিবেশন করে।

পুলিশ কর্মকর্তা ওয়াইস আহমেদ জানান, বিষাক্ত লাচ্ছি খেয়ে আসিয়ার স্বামীসহ ১৩ জন মারা যায় এবং অন্য ১৪ জন এখন অসুস্থ হয়ে হাসপাতালে আছে।

ওয়াইস আহমেদ আরও জানান, আসিয়া ও তার কথিত প্রেমিক ছাড়াও এ পরিকল্পনায় সহায়তা করার অভিযোগে তার এক খালাকেও গ্রেফতার করা হয়েছে।  সূত্র: বিবিসি বাংলা।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান