শীতকালীন অলিম্পিক উদ্বোধনের আগের দিন সামরিক প্যারেড উ. কোরিয়ার

বিদেশ ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০১৮, ২২:১৬আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ২২:১৮

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিকে প্রতিনিধি দল পাঠানোর পর থেকে উত্তর কোরিয়ার সম্পর্কে দীর্ঘদিনের উত্তেজনা প্রশমনে আশার সঞ্চার হয়। তবে শনিবার কিম জং উনের নেতৃত্বাধীন উত্তর কোরিয়া জানিয়েছে, অলিম্পিক শুরুর আগের দিনই পূর্বনির্ধারিত সামরিক প্যারেড আয়োজন করা হবে।

উত্তর কোরিয়ার সামরিক মহড়ার ফাইল ছবি

উত্তর কোরিয়ার পরিকল্পনা অনুসারে দেশটির সামরিক বাহিনীর ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে ৮ ফেব্রুয়ারি এই সামরিক প্যারেড অনুষ্ঠিত হবে। বার্ষিক এই প্যারেড দীর্ঘদিন ধরে ২৫ এপ্রিল অনুষ্ঠিত হয়ে আসছিল। কিন্তু ২০১৮ সালের শুরুতে সরকার ঘোষণা দেয়, এই বছর হতে ৮ ফেব্রুয়ারি প্যারেড অনুষ্ঠিত হবে।

উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির মুখপাত্র রডং সিনমুন লিখেছে, এই বিষয়টি নিয়ে কথা বলার অধিকার নেই। এটা একটি ঐতিহ্য এবং বিশ্বের যে কোনও দেশের জন্য সাধারণ বিষয় যে সেনাবাহিনীর প্রতিষ্ঠা অনেক গুরুত্বপূর্ণ ও তা উদযাপন করা হয়।

দক্ষিণ কোরিয়ায় আগামী ৯ ফেব্রুয়ারি শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে।

স্যাটেলাইটে প্রাপ্ত ছবিতে দেখা গেছে, উত্তর কোরিয়ার সেনা ও সামরিক যান প্যারেড উপলক্ষে প্রস্তুতি ও মহড়া চালাচ্ছে। এই প্যারেডকে সামরিক শক্তি প্রদর্শনের উপলক্ষ বানাতে পারে পিয়ংইয়ং।

সমালোচকরা বলছেন, প্যারেডের তারিখ পরিবর্তন করার কারণে শীতকালীন অলিম্পিক নিয়ে দুই কোরিয়ার উষ্ণ পরিস্থিতিকে নষ্ট করে দিতে পারে।

দক্ষিণ কোরীয় একত্রীকরণমন্ত্রী চো মইয়ং সম্প্রতি প্যারেড হুমকি হতে পারে বলে উল্লেখ করেছেন। সূত্র: এএফপি।

 

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম