ভৌগোলিক কারণেও ঝুঁকিপূর্ণ ত্রিভুবন বিমানবন্দর

বিদেশ ডেস্ক
১৩ মার্চ ২০১৮, ১৩:২৮আপডেট : ১৪ মার্চ ২০১৮, ০২:১৪

নেপালের ত্রিভুবন বিমানবন্দর তার ভৌগোলিক অবস্থানগত কারণে খুবই ঝুঁকিপূর্ণ। সেখানে ছোট এলাকায় বিমান উড্ডয়ন ও অবতরণে বিমানচালকদের বেগ পেতে হয়। বিবিসির সঙ্গে কথা এ বিষয়ে কথা বলেছেন, বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর ইকবাল হোসেন। তাছাড়া এবিসি নিউজের কাছে ত্রিভুবন বিমানবন্দরের প্রতিকূল ভৌগোলিক অবস্থানের কথা স্বীকার করেছেন নেপাল টেলিভিশনের একজন জ্যেষ্ঠ সংবাদকর্মী।

ভৌগোলিক কারণেও ঝুঁকিপূর্ণ ত্রিভুবন বিমানবন্দর

ত্রিভুবন বিমানবন্দরের ভৌগোলিক অবস্থা বর্ণনা করে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ইকবাল হোসেন বলেছেন, রানওয়ের এক প্রান্তে রয়েছে পাহাড়। ফলে অবতরণের সময় প্রত্যেক বিমানকে খুব সতর্ক হয়ে পাহাড় এড়িয়ে বিমানবন্দরের কাছে পৌঁছাতে হয়। আর তারপরে খুব অল্প সময়ের ভেতর অনেকটা নিচে নেমে আসতে হয় রানওয়েতে পৌঁছাতে। বিমানচালকদের জন্য তা অনেকটাই কষ্টসাধ্য। আবার রানওয়ের বাম দিকে কিছুটা সমতল ভূমি থাকলেও ডান দিকে গভীর খাঁদ। ফলে বিমান যদি পিছলে যায়, তাহলে তা ওই খাদে পড়ে যাওয়ার বড় সম্ভাবনা থাকে।

দুর্ঘটনার পরে, অস্ট্রেলিয়ার এবিসিকে নেপাল টেলিভিশনের একজন জ্যেষ্ঠ সংবাদকর্মী দেবেন্দ্র সুবেদী বলেছিলেন, একে তো বিমানবন্দরটির ভৌগোলিক অবস্থান ও ভূমিরূপ বিমান অবতরণের জন্য প্রতিকূল। তার ওপর ইউএস-বাংলা খুব বেশি দিন ধরে নেপালে আসা যাওয়া করছে না। উল্লেখ্য, কোন দিক থেকে অবতরণ করা হচ্ছে তার ওপর ভিত্তি করে একটি মাত্র রানওয়েকেই কখনও ‘রানওয়ে ০২’ আর কখনও ‘রানওয়ে ২০’ নামে ডাকা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ত্রিভুবন বিমানবন্দরের একটি সূত্র বলেছে, উড্ডয়ন নিয়ন্ত্রণকারীদের রেকর্ড করা কথোপকথন থেকে বিমানচালক ও নিয়ন্ত্রণকারীদের মধ্যে ভুল বুঝাবুঝি হওয়ার কথা জানা গেছে। ‘ব্ল্যাকবক্স’ পাওয়া যাওয়ায় এখন যা কিছু ঘটেছিল তার সবকিছুই বিস্তারিত জানা যাবে।

/এএমএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম