সু চি’র প্রেসিডেন্ট হওয়ার বিরোধিতা করবে মিয়ানমারের বিরোধী দল

বিদেশ ডেস্ক
১৭ মার্চ ২০১৮, ১৮:৪১আপডেট : ১৭ মার্চ ২০১৮, ১৮:৪২

মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির প্রেসিডেন্ট হওয়া ঠেকাতে সংবিধানে নতুন ধারা যোগ করেছিল দেশটির সেনাবাহিনী। সু চি’র রাজনৈতিক দল এনএলডি ওই ধারা সংশোধনের উদ্যোগ নিলেও বিরোধী দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি (ইউএসডিপি) তাতে বিরোধিতা করার ঘোষণা দিয়েছে। অবশ্য এর আগে এই প্রস্তাবে সমর্থন দেওয়ার জেরে পদ হারিয়েছিলেন এক সময়ের ইউএসডিপি প্রধান শোয়ে মান। দেশটির সংবাদমাধ্যম ফ্রন্টিয়ার মিয়ানমার এই খবর দিয়েছে।

অং সান সু চি

২০০৮ সালে মিয়ানমারের সামরিক জান্তা সরকার সংবিধানে ৫৯ (এফ) ধারা যুক্ত করে। এই ধারা অনুযায়ী নিকটাত্মীয়দের মধ্যে বিদেশি স্বজন থাকা মিয়ানমারের নাগরিকদের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার পথ রুদ্ধ করে দেওয়া হয়। মিয়ানমারের গণতন্ত্রপন্থী আন্দোলনের নেত্রী সু চি এক ব্রিটিশ নাগরিককে বিয়ে করেছেন। তাদের দুই সন্তানও ব্রিটিশ নাগরিক। সংবিধানের ওই ধারা অনুযায়ী প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দিতার সুযোগ হারান সু চি। পরে ২০১১ সালে অনুষ্ঠিত মিয়ানমারের সাধারণ নির্বাচনে সু চির দল এনএলডি জয় পেয়ে সেনাবাহিনীর কর্তৃত্ব মেনে ডি ফ্যাক্টো সরকার গঠন করে। সু চিকে দেওয়া হয় স্টেট কাউন্সিলর বা রাষ্ট্রীয় উপদেষ্টার পদ।

বৃহস্পতিবার রাজধানী নেপিদোতে ইউএসডিপির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য উ হ্লা থেইন বলেন, আমার মত হলো এই আইন সংশোধন হওয়া উচিত নয়।

২০১৪ সালে ন্যাশনাল লীগ অব ডেমোক্র্যাসি (এনএলডি) সংবিধানের ওই ধারা প্রত্যাহার ও ৪৩৬ ধারা সংশোধনের উদ্যোগ নেয়। এ সংশোধনের জন্য মিয়ানমারের সংসদের নিম্ন কক্ষ পিয়াডাংসু হ্লাত্তুর ৭৫ শতাংশের বেশি সদস্যের সমর্থন প্রয়োজন। তবে সাংবিধানিক ধারা অনুযায়ী মিয়ানমারের সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য সংসদের এক চতুর্থাংশ আসন সংরক্ষিত থাকায় ওই উদ্যোগ তাদের ভেটোর মুখে পড়ে।

ইউএসডিপির সাবেক চেয়ারম্যান ও সংসদের নিম্ন কক্ষের স্পিকার উ শোয়ে মানের সমর্থনে এনএলডি ২০১৫ সালের জুনে সংবিধানের ধারা দুটি পাসের উদ্যোগ নিয়েছিল। তবে সামরিক বাহিনীর সদস্যদের ভেটোর মুখে ওই উদ্যোগ ব্যর্থ হয়ে যায়। আর এনএলডির এই প্রস্তাবে সমর্থন দেওয়ার কারণে সোয়ে মান ও তার সমর্থকদের পরের বছর দলীয় পদ হারাতে হয়।

 

 

/জেজে/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের