আফগানিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় নিহত অন্তত ২৫

বিদেশ ডেস্ক
০৩ আগস্ট ২০১৮, ১৯:১৮আপডেট : ০৩ আগস্ট ২০১৮, ১৯:১৯

আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এই হামলায় আরও ৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

আফগানিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় নিহত অন্তত ২৫

তাৎক্ষণিকভাবে হামলাটির দায় কোনও সংগঠন স্বীকার করেনি। পুলিশ জানিয়েছে, অন্তত দুই ব্যক্তি নামাজের সময় মসজিদে প্রবেশ করেছে। পাকিতা প্রদেশের গার্দেজ শহরের খাজা হাসান মসজিদে ৬০ জন মুসল্লি বিস্ফোরণের সময় নামাজে ছিলেন।

এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানান, প্রথম আত্মঘাতী হামলাকারী যখন বিস্ফোরণ ঘটায় তখন শিয়ারা নামাজ পড়ছিলেন। প্রথম বিস্ফোরণের পর যখন মুসল্লিরা এক জায়গায় জড়ো হন তখন দ্বিতীয় আত্মঘাতী গুলি ছুড়ে।

সুন্নি অধ্যুষিত আফগানিস্তানে শিয়ারা সংখ্যালঘু।  ইরাকের মতো শিয়া-সুন্নি বিভেদ আফগানিস্তানে অতীতে ছিল না। কিন্তু সম্প্রতি দেশটিতে শিয়াদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। দেশটিতে শিয়া জনসংখ্যার সঠিক কোনও পরিসংখ্যান নেই। ধারণা করা হয় ১০-২০ শতাংশ জনগণ শিয়া হতে পারেন। যারা ফার্সিতে কথা বলা হাজারা ও তাজিক উপজাতি।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম