ফিলিপাইনে ম্যাংখুতের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ২৫

বিদেশ ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫২আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫৩

ফিলিপাইনে শনিবার ঘূর্ণিঝড় ম্যাংখুতের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে। রবিবার (১৬ সেপ্টেম্বর) দেশটির কর্তৃপক্ষ নিহতের এই সংখ্যা জানিয়েছে। ফিলিপাইনভিত্তিক সংবাদমাধ্যম র‍্যাপলারের এক খবরে বিষয়টি জানা গেছে।

ফিলিপাইনে ম্যাংখুতের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ২৫

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, অন্তত ২৫ জন নিহতের কথা রবিবার সকাল পর্যন্ত নিশ্চিত হওয়া গেলেও বন্ধ হয়ে যাওয়া সড়ক ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় গ্রামীণ এলাকায় ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। কৃষি এলাকা কাগায়ানে ফসলের বড় ধরনের ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

৯০০ কিলোমিটার গতিতে বৃষ্টি ও শক্তিশালী দমকা হাওয়া নিয়ে ঘূর্ণিঝড় ম্যাংখুত চীনের দক্ষিণাঞ্চলে দিকে এগিয়ে যাচ্ছে।

ফিলিপাইন সরকারের প্রধান দুর্যোগ সমন্বয়কারী ফ্রান্সিস টলেন্টিনো বলেন, এখন পর্যন্ত ২৫জন নিহত।  এদের মধ্যে কর্ডিলো প্রশাসনিক অঞ্চলেই নিহত হয়েছেন ২০ জন। এই এলাকায় নিখোঁজ রয়েছেন ১৩ জন এবং আহত হয়েছেন অন্তত ২০ জন।

দেশটির জাতীয় ঝুঁকি প্রশমন ও ব্যবস্থাপনা পরিষদের মতে, লুজনে ম্যাংখুতের আঘাতে ক্ষতির শিকার হয়েছেন অন্তত আড়াই লাখ মানুষ।

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার দুটি শহর রবিবার পরিদর্শন করবেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম