আফগানিস্তানে সামরিক ঘাঁটিতে তালেবান হামলায় নিহত অন্তত ১৬

বিদেশ ডেস্ক
১১ নভেম্বর ২০১৮, ১৭:৩৯আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ১৭:৪১

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশে একটি ছোট সামরিক ঘাঁটিতে তালেবানরা হামলা চালিয়েছে। শনিবারের এই হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

আফগানিস্তানে সামরিক ঘাঁটিতে তালেবান হামলায় নিহত অন্তত ১৬

খবরে বলা হয়েছে, সামরিক ঘাঁটিতে হামলায় ১২ সেনা সদস্য নিহত হন। পরে তালেবানদের রেখে যাওয়া বিস্ফোরক বিস্ফোরিত হলে আরও চার উপজাতি নেতা নিহত হয়েছেন। আফগান কর্মকর্তারা জানান, নিহত সেনাদের মরদেহ সংগ্রহের কাজে সহযোগিতা করছিলেন উপজাতি নেতারা।

বাঘলান প্রাদেশিক পরিষদের প্রধান সফদার মোহসিনি জানান, তালেবানরা দুই সেনাকে অপহরণ করেছে এবং হামলায় আরও তিন সেনা আহত হয়েছেন। বিভিন্ন স্থানে বোমা পুঁতে রাখার আগে তালেবান যোদ্ধার ঘাঁটিতে আগুন ধরিয়ে দেয়।

তালেবানের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়েছে। তারা দাবি করেছে, বেশ কিছু আগ্নেয়াস্ত্র সংগ্রহ করা হয়েছে।

সম্প্রতি তালেবানরা প্রায় প্রতিদিন আফগানিস্তানের নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য হামলা চালাচ্ছে। এসব হামলা মূলত গ্রামীণ ফাঁড়িগুলোতে চালাচ্ছে তালেবানরা।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান