রাখাইনে এক পুলিশের গুলিবিদ্ধ লাশ উদ্ধারের দাবি মিয়ানমারের

বিদেশ ডেস্ক
২৩ ডিসেম্বর ২০১৮, ১২:৫৬আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ১২:৫৮

মিয়ানমারের রাখাইনের উত্তরাঞ্চলে এক পুলিশ সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এখবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।

রাখাইনে এক পুলিশের গুলিবিদ্ধ লাশ উদ্ধারের দাবি মিয়ানমারের

মিয়ানমারের দাবি, অং কিয়াউ থেট গত সপ্তাহে অভিযান পরিচালনার সময় দুর্বৃত্তদের ফাঁদে পড়ার থেকেই নিখোঁজ ছিলেন।

রবিবার দেশটির সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানায়, দুই দিন আগে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। তার হাত, মুখ ও পায়ে গুলির আঘাত রয়েছে। একটি পাহাড়ে ভেতরে তার মরদেহ পাওয়া গেছে।

ফাঁদে পড়ার এই ঘটনা ঘটে যেদিন মাছ ধরতে গিয়ে স্থানীয় রাখাইন জাতিগোষ্ঠীর দুই বৌদ্ধ নিখোঁজ হন এবং পরে তাদের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এই ঘটনার পর মিয়ানমার সেনাবাহিনী এলাকাটিতে পুনরায় ক্লিয়ারেন্স অভিযান শুরু করেছে। এতে করে নতুন বড় ধরনের সহিংসতার আশঙ্কা করা হচ্ছে।

মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দুর্বৃত্তদের পরিচয় সম্পর্কে কিছু বলা হয়নি। তবে বলা হয়েছে, ঘটনাস্থলের আশেপাশে বুলেটের খোসা ও বাংলাদেশে নির্মিত বিস্কুট পাওয়া গেছে।

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বাস। কিন্তু মিয়ানমার সরকার তাদের জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দেয়নি এবং তাদেরকে বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ অভিবাসী মনে করে। ২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনী রাখাইনে ক্লিয়ারেন্স অভিযান জোরদার করলে নিপীড়ন ও নির্যাতন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে ৭ লাখ ২০ হাজার রোহিঙ্গা।

জাতিসংঘের তদন্তকারীরা বলেছেন, ওই অভিযানে নৃশংসতার কারণে মিয়ানমার সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের গণহত্যার দায়ে বিচার হওয়া উচিত।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের