ইন্দোনেশিয়ায় সুনামি: মৃতের সংখ্যা এখন পর্যন্ত ৪০০

বিদেশ ডেস্ক
২৪ ডিসেম্বর ২০১৮, ২৩:৪৯আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ২৩:৫৩
image

ইন্দোনেশিয়ার সুমাত্রা ও জাভাতে হওয়া সুনামিতে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪০০ জনে উপনীত হয়েছে। উদ্ধারকর্মীরা উপকূলীয় অঞ্চল জুড়ে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছেন জীবিতদের সন্ধানে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উদ্ধারকারীদের সঙ্গে যুক্ত হয়েছে ইন্দোনেশিয়ার সেনাবাহিনীও। ইন্দোনেশিয়ায় সুনামি: মৃতের সংখ্যা এখন পর্যন্ত ৪০০

শনিবার (২২ ডিসেম্বর) সুন্দা স্ট্রেটে কারাকাতাউ (krakatau) আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে সাগরের নিচে বিশাল এক ভূমিধস হয়। এর কারণে তৈরি হয় সুনামির ঢেউ। উদ্ধার তৎপরতায় ব্যবহৃত হচ্ছে ভারি যন্ত্রপাতি। মাটি খুঁড়ে বের করা হচ্ছে সুনামিতে নিহত ব্যক্তিদের মরদেহ।

গত সেপ্টেম্বরে উত্তরাঞ্চলীয় সুলাওয়েসি দ্বীপের পালু এলাকায় ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছিল।  এর পরপরই শুরু হয় সুনামি। সরকারি হিসেবে ওই দুই প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির সংখ্যা দুই হাজারের বেশি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর আশঙ্কা, প্রাণহানির প্রকৃত সংখ্যা পাঁচ হাজার।

২০০৪ সালের ২৬ ডিসেম্বর ভারত মহাসাগরে ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে ১৩ দেশের ২ লাখ ২৬ হাজার মানুষ নিহত হয়েছিলেন। এদের মধ্যে ১ লাখ ২০ হাজারের বেশি নিহত হয়েছিলেন শুধু ইন্দোনেশিয়াতেই। ১৮৮৩ সালে এবারের আগ্নেয়গিরিটিরই অগ্ন্যুৎপাতের কারণে ধারাবাহিকভাবে কয়েকটি সুনামি হয়েছিল, যাতে প্রাণ হারিয়েছিল ৩৬ হাজারের বেশি মানুষ।

/এএমএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম