আফগানিস্তানে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৭

বিদেশ ডেস্ক
০৫ জানুয়ারি ২০১৯, ১৭:৩৪আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ১৭:৩৭
image

আফগানিস্তানে এক চৌকিতে হামলার ঘটনায় অন্তত ৭ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। এ হামলা ঘটেছে দেশটির কান্দাহার  প্রদেশে। বার্তাসংস্থা এসোসিয়েটেড প্রেস জানিয়েছে, আফগান তালেবান এ বিষয়ে তাৎক্ষনিক কোনও মন্তব্য করেনি। ১৭ বছর ধরে চলা সংঘর্ষের সমাপ্তি টানার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলমান থাকলেও তারা প্রায় প্রতিদিনই হামলার ঘটনা ঘটাচ্ছে। প্রতীকী ছবি

কান্দাহার প্রদেশের গভর্নরের মুখপাত্র  আজিজ আহমাদ আজিজি জানিয়েছেন, শুক্রবার (০৪ জানুয়ারি) স্পিন বোলডুক নামক জেলায় কয়েক ঘণ্টা ধরে চলা বন্দুকযুদ্ধে, ১৬ জঙ্গি নিহত হয়েছে, আহত হয়েছে ১১ জন। কান্দাহার প্রদেশে এর আগেও বেশ কয়েকটি বড় হামলার ঘটনা ঘটেছে। গত বছরের ১৮ অক্টোবর দেশটির নির্বাচনের ঠিক আগে উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তাদের এক বৈঠকে হামলা হয়। দেহরক্ষীর দায়িত্ব পালনকারী আফগান নিরাপত্তাবাহিনীর এক সদস্যের গুলিতে কান্দাহার প্রদেশের তৎকালীন গভর্নর জালমাই ওয়েসা,প্রভাবশালী নিরাপত্তা কর্মকর্তা জেনারেল আব্দুল রাজিক ও স্থানীয় গোয়েন্দা প্রধান আব্দুল মমিন প্রাণ হারিয়েছিলেন।
মার্কিন সেনা কর্মকর্তা জেনারেল অস্টিন স্কট মিলার অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন। তবে অপর দুইজন মার্কিন সেনা কর্মকর্তা আহত হয়েছিলেনছেন। ওই ঘটনাতে  জঙ্গি সংগঠন তালেবান হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছিল।

/এএমএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান