থাইল্যান্ডে স্কুলে বন্দুকধারীর হামলায় ৪ সেনা নিহত

বিদেশ ডেস্ক
১০ জানুয়ারি ২০১৯, ১৪:৪৩আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ১৪:৪৮

থাইল্যান্ডের একটি স্কুলে বন্দুকধারীদের হামলায় দেশটির আধা-সামরিক বাহিনীর চার সদস্য নিহত হয়েছেন। নিহতরা পাত্তানি প্রদেশের একটি স্কুলের প্রহরার কাজে নিয়োজিত ছিল। বৃহস্পতিবার দুপুরে এই হামলার ঘটনা ঘটে। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এখবর জানিয়েছে।

থাইল্যান্ডের আধা-সামরিক বাহিনীর ফাইল ছবি

পাত্তানি প্রদেশে ২০০৪ সালে মুসলিম বিচ্ছিন্নতাবাদীদের বিদ্রোহের পর সম্প্রতি শুরু হওয়া একের পর এক হামলার সর্বশেষ ঘটনা এটি।

পুলিশের লেফটেন্যান্ট কর্নেল উইচা নুপান্নই জানান, অজ্ঞাত সংখ্যক হামলাকারী র‍্যাঞ্জারদের পোশাক করে নিরাপত্তারক্ষীদের গুলি করে।

হামলাকারীরা পালিয়ে যাওয়ার আগে চারটি এইচকে৩৩ অ্যাসল্ট রাইফেল নিয়ে গেছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

এর আগে মঙ্গলবার সঙ্খলা প্রদেশে একটি গাড়ি বোমা বিস্ফোরিত হয়েছিল। এতে শিক্ষকদের নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষী আহত হন।

মুসলিম বিচ্ছন্নতাবাদীদের বিদ্রোহের সময় একই ধরনের কৌশল ব্যবহার করা হয়েছিল। ওই সময় প্রায় ৭ হাজার মানুষ নিহত হয়েছিলেন।

 

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান