মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে পুনরুত্থান হচ্ছে নাশিদের

বিদেশ ডেস্ক
০৬ এপ্রিল ২০১৯, ২০:১৯আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ২০:২১

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামিন ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটির প্রথম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে ইয়ামিনের প্রতিদ্বন্দ্বি মোহাম্মদ নাশিদ বড় ব্যবধানে জয় পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে পুনরুত্থান হচ্ছে নাশিদের

২০১৮ সালের সেপ্টেম্বরে মোহাম্মদ ইব্রাহিম সোলিহ’র কাছে পরাজিত হন ইয়ামিন। এরপর নির্বাসন থেকে দেশে ফিরেন নাশিদ। সোলিহ ছিলেন নাশিদের সহকারী।

শনিবার দেশটির ৮৭ আসনের পার্লামেন্টের ভোট শুরু হয়েছে। এই নির্বাচনে সোলিহ’র নেতৃত্বাধীন ডেমোক্র্যাটিক পার্টি বড় জয় পেতে পারে।

বৃহস্পতিবার রাতে নির্বাচনি প্রচারণায় সোলিহ বলেছেন, আগামী সংসদে যদি আমাদের নীতির সঙ্গে পরিচিত ও সমর্থনকারী সদস্যরা থাকেন তাহলে তা পছন্দের হবে।

নতুন পার্লামেন্টে নাশিদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে ধারণা করা হচ্ছে। ইয়ামিন ক্ষমতায় থাকার সময়ে বিতর্কিত সন্ত্রাসবাদের অভিযোগে তাকে ১৩ বছর কারাদণ্ড দেওয়া হয়। গত বছর সোলিহ ক্ষমতায় আসার পর এই রায় বদলে গেছে।

নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ইয়ামিন প্রার্থী হননি। কিন্তু তার প্রগ্রেসিব পার্টিকে এমডিপির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম