মুসলিমবিরোধী সহিংসতায় জড়িত সন্দেহে শ্রীলঙ্কায় গ্রেফতার ২৩

বিদেশ ডেস্ক
১৪ মে ২০১৯, ১৯:৫৪আপডেট : ১৪ মে ২০১৯, ১৯:৫৭

শ্রীলঙ্কায় মুসলিমবিরোধী সহিংসতায় জড়িত সন্দেহে ২৩ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয়। ২১ এপ্রিল ইস্টার সানডেতে গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলায় আড়াই শতাধিক মানুষ নিহতের পর থেকেই দেশটিতে মুসলিমবিরোধী সহিংসতা বৃদ্ধি পেয়েছে।

মুসলিমবিরোধী সহিংসতায় জড়িত সন্দেহে শ্রীলঙ্কায় গ্রেফতার ২৩

পুলিশ জানিয়েছে, মুসলিমদের বিরুদ্ধে সহিংসতার জন্য উসকানি দেওয়া অভিযোগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নতুন কোনও সহিংসতার ঘটনা ঘটেনি।

পুলিশের পক্ষ থেকে এই দাবি করা হলেও দ্বিতীয় দিনের মতো রাত ৯টা থেকে দেশটিতে কারফিউ জারি করা হয়েছে।

রবিবার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র শুরু বিতর্কের জের ধরে চিলাউ শহরে মুসলিমবিরোধী সহিংসতা ছড়িয়ে পড়ে। এক দল খ্রিস্টান যুবকরা স্থানীয় তিনটি মসজিদ ও মুসলিম মালিকানাধীন দোকানে পাথর নিক্ষেপ ও ভাঙচুর করে। তাদের মারধরের শিকার হন এক মুসলিম ব্যক্তি। এই ঘটনার পর প্রথমে শহরটিতে কারফিউ জারি করা হয়। তবে সহিংসতা দ্রুতই একের পর এক শহরে ছড়িয়ে পড়ে। পরে সারা দেশেই কারফিউ জারি ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেওয়া হয়।

সোমবার ট্যাক্সিযোগে এসে একদল ব্যক্তি মুসলিম মালিকানাধীন দোকানে ভাঙচুর ও পাথর নিক্ষেপ শুরু করে। দ্রুতই হামলাকারীর সংখ্যা ২০০ এবং পরে হাজার ছাড়িয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা প্রধান মসজিদসহ ১৭টি মুসলিম মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ও ৫০টি বাড়িতে হামলা চালায়। কারফিউ জারি থাকার মধ্যেই  সোমবার রাতে ৪৫ বছর বয়সী ওই মুসলিম কাঠমিস্ত্রীকে তার নিজের কারখানায় ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম