দক্ষিণ রাখাইনেও ‘ক্লিয়ারেন্স অপারেশন’ চালাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী: ইরাবতী

বিদেশ ডেস্ক
০৬ জুলাই ২০১৯, ১৬:৩১আপডেট : ০৬ জুলাই ২০১৯, ১৬:৩৩

উত্তর রাখাইনে ভয়াবহ সংঘর্ষের মধ্যেই পুরো রণসজ্জায় সজ্জিত মিয়ানমার সেনাবাহিনী দক্ষিণ রাখাইনের কিয়াউকপাইয়ু বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ক্লিয়ারেন্স অপারেশন পরিচালনা করছে। স্থানীয় গ্রামের এক কর্মকর্তা জানিয়েছেন, দানিয়াওয়াডি আঞ্চলিক নৌ কমান্ড ঘাঁটির নিরাপত্তার জন্য আশপাশের গ্রামের লোকদের ধান চাষ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী এ খবর জানিয়েছে।

দক্ষিণ রাখাইনেও ‘ক্লিয়ারেন্স অপারেশন’ চালাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী: ইরাবতী

খবরে বলা হয়েছে, বিশেষ অর্থনৈতিক অঞ্চল থেকে ৪ কিলোমিটার পূর্বে নৌঘাঁটি অবস্থিত। সামরিক শাসনামল থেকেই সিত টাও ও থিত পোকে তাউং গ্রাম ঘিরে রাখা ছিল। বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আঞ্চলিক নৌ কমান্ডের উপস্থিতি ছাড়াও জুন মাসের শেষের দিকে লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের সদস্যরা টহল দিচ্ছে।

২০১৮ সালের নভেম্বর চীন ও মিয়ানমার সরকার কিয়াউকফাইয়ু বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলায় চুক্তিবদ্ধ হয়। এর মধ্য দিয়ে চীন বঙ্গোপসাগরে নিজেদের উপস্থিতি নিশ্চিত করতে পারবে। যা দেশটির আঞ্চলিক কানেক্টিভিটি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ।

নৌঘাঁটিথেকে এক কিলোমিটার দূরবর্তী সায় মাও গ্রামের বাসিন্দা ইরাবতীকে জানান, ২৭ জুন সেনাবাহিনীর একটি কলাম গ্রাম পাড়ি দেওয়ার সময় একজন মোবাইলে ছবি তুলেছিলেন। বিষয়টি একজন সেনা টের পেয়ে গেলে গ্রামে কয়েক রাউন্ড গুলি বর্ষণ করা হয়। এই ঘটনার দুই দিন পর ২৯ জুন নৌঘাঁটির কমান্ডার গ্রামের সরকারি কর্মকর্তাদের তলব করেন এবং সেনাদের ছবি না তুলতে নির্দেশ দেন।

নৌঘাঁটির কমান্ডার ১০টি গ্রামের কৃষকদের ধান চাষ বন্ধ রাখতে নির্দেশ দেন। এমনকি গ্রামে কোনও নতুন মুখ দেখা গেলে সাথে সাথে নৌ কমান্ডকে জানানোর জন্য বলেছেন।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম