কাবুলে হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

বিদেশ ডেস্ক
০১ ডিসেম্বর ২০১৫, ১৪:২২আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ১৫:৪১

kabul-afp-wb আফগানিস্তানের রাজধানী কাবুলে হামলার আশঙ্কা করছে সেদেশের যুক্তরাষ্ট্র দূতাবাস। সোমবার কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাস জানায়, ‘হামলার বিষয়ে নির্ভরযোগ্য তথ্য’ পেয়েছে তারা। তবে কোথায় কখন হামলা হতে পারে সে সম্পর্কে কিছু জানানো হয়নি।
দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকদের ‘সর্বোচ্চ সতর্কতামূলক’ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এলিজাবেথ ট্রুডিউ সাংবাদিকদের জানান, আফগানিস্তানে দেশটির দূতাবাস নির্ভরযোগ্য ও সুনির্দিষ্ট হামলার বিষয়ে তথ্য পেয়েছে। তবে  যুক্তরাষ্ট্রের দূতাবাস, নাগরিক ও স্বার্থ সংশ্লিষ্ট কিছুতে এ হামলা হবে না।
হামলার ধরন কেমন হবে সে বিষয়ে বিস্তারিত না জানালেও এলিজাবেথ বলেন, যে তথ্য পাওয়া গেছে তা কাবুলে অবস্থানকারী মার্কিন নাগরিকদের সতর্ক করার জন্য যথেষ্ট।
যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই আফগানিস্তানে ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের সতর্ক করে আসছে।
প্রসঙ্গত, কাবুলসহ বিভিন্ন এলাকায় নিয়মিত হামলা করছে তালেবানরা। তালেবানদের হামলার প্রধান লক্ষ্যবস্তু আফগান নিরাপত্তা বাহিনী ও বিদেশিরা। এরবাইরে ইসলামিক স্টেটের (আইএস) উপস্থিতিও বাড়ছে দেশটিতে। সূত্র: এপি।

/এএ/বিএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম